১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসির ফেরার ম্যাচে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র ইন্টার মায়ামির

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের দায়িত্ব শেষে শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিরেছেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে তিনি মায়ামির জার্সিতে মাঠে নামেন।

মেসির ফেরার ম্যাচে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র ইন্টার মায়ামির

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের দায়িত্ব শেষে শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিরেছেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে তিনি মায়ামির জার্সিতে মাঠে নামেন।

যদিও কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তার দলকে।

স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের দুই সপ্তাহ পর আবার মাঠে ফিরলেন মেসি।

মায়ামির নিউ স্টেডিয়ামে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

তবে প্রত্যাবর্তনটি গোল দিয়ে স্মরণীয় করে রাখতে পারেননি মেসি। দুবার গোলের লক্ষ্যে শট নিলেও দুটিই বাইরে চলে যায়।

১৬তম মিনিটে উরুগুয়ের লুইস সুয়ারেজ গোল করে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গত চার ম্যাচে এটি ছিল তার সপ্তম গোল।

৩৪তম মিনিটে মায়ামির সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস ক্রু।এরপর সুয়ারেজের পাস থেকে নোয়াহ অ্যালেন হেডে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ফলে বিরতিতে এগিে থেকেই মাঠ ছাড়ে মিয়ামি।

তবে কলম্বাসের হয়ে অভিষেকেই গোল করে দলকে সমতায় ফেরান স্পেনের রিয়াল সোসিয়েদাদ থেকে আসা মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে বাঁকানো শটে তিনি গোলটি করেন।

এই ড্রয়ের ফলে মায়ামির টানা ছয় ম্যাচের জয়ের ধারা থেমে গেল। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানেই রয়েছে তারা। শীর্ষে থাকা ন্যাশভিলও ডিসি ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

ওয়েস্টার্ন কনফারেন্সে লস অ্যাঞ্জেলেস এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস যৌথভাবে শীর্ষে রয়েছে।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে দুই দল ১-১ গোলে ড্র করেছে।

বিশ্বকাপের পর এমএলএস ফেরার পরও দারুণ ছন্দে রয়েছেন সন হিউং-মিন। চার ম্যাচে চার গোলের ধারাবাহিকতা ধরে রেখে ৩৭তম মিনিটে লস অ্যাঞ্জেলেসকে এগিয়ে দেন তিনি।

ভ্যাঙ্কুভারের জার্মান তারকা থমাস মুলার ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার জায়গা না পাওয়ার ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি সমালোচনার শিকার হওয়া সাবেক টটেনহ্যাম তারকা সন বুধবার এমএলএস অল-স্টার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026