১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

BSSঢাকা

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : হার দিয়ে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : হার দিয়ে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল।

প্রিটোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার দায়ান গালিমের তোপে পড়ে ৩০.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ ইমার্জিং দল।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম। তার ৭৩ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি মারেন তিনি।

এছাড়া, আমিনুল ইসলাম বিপ্লব ১১ ও সামিউন বাশির ১০ রান করেন। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পায়নি। অতিরিক্ত থেকে ১১ রান আসে।

দক্ষিণ আফ্রিকার গালিম ৮ দশমিক ২ ওভার বল করে ১৮ রানে ৫ উইকেট নেন। এছাড়া আন্দিলে মোগাকানে ২টি এবং বায়ান্দা মাজোলা-জানকো স্মিত ও ক্যালেব সেলেকা ১টি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই প্রোটিয়াদের উইকেট শিকার করেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন।

পাওয়ার প্লের শেষ হবার আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন হয়। ড্যানিয়েল স্মিথকে ২২ রানে শিকার করেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। কিছুক্ষণ পর মোদিরি লিথেকোকে ১৪ রান থামান রিজওয়ান। ফলে ৩৭ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিচার্ড সেলেৎসওয়ানে এবং মিচেল ভ্যান বুরেন।

সেলেৎসওয়ানে ৪০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩৫ এবং বুুরেন ২২ বলে ২টি চারে ১৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে রিজওয়ান ২টি এবং ইমন ১টি উইকেট শিকার করেন।

আগামী ৩ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু'বার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালের টিকিট পাবে। ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজের পর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে দু'টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল।

১৬ থেকে ১৯ আগস্ট পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভালে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ থেকে ২৬ আগস্ট বেনোনির উইলোমুর পার্কে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলবে দু'দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026