১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নেতৃত্ব ছাড়লেন এডওয়ার্ডস; নতুন অধিনায়ক ডি লিড

BSSঢাকা

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : হঠাৎ করেই নেদারল্যান্ডসের অধিনায়কের দায়িত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস। নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক হয়েছেন বাস ডি লিডে।

নেতৃত্ব ছাড়লেন এডওয়ার্ডস; নতুন অধিনায়ক ডি লিড

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : হঠাৎ করেই নেদারল্যান্ডসের অধিনায়কের দায়িত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস। নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক হয়েছেন বাস ডি লিডে।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে এডওয়ার্ডসের নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসিবি)। ভিডিওতে দেখা যায় সতীর্থদের কাছে নেতৃত্ব ছাড়ার কথা জানাচ্ছেন এডওয়ার্ডস।

তিনি বলেন, 'হঠাৎ করে সবার সামনে বিষয়টি আনার জন্য ক্ষমা চাচ্ছি। আমি এখন থেকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।'

এডওয়ার্ডস আরও বলেন, 'কোচ রায়ান কুক এবং আমি বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা বলছিলাম। এছাড়া আরও কয়েকজনের সাথেও এ নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময়। একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। আমি বিশ্বাস করি, আমাদের দলটা দারুণ ও বিশেষ কিছু। সামনে যা আসছে, তা নিয়ে আমি ভীষণ আশাবাদী।'

নেদারল্যান্ডসের ইউট্রেখটে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এ নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এডওয়ার্ডস। ম্যাচে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

নেদারল্যান্ডসের ইতিহাসের অন্যতম সফলতম অধিনায়ক এডওয়ার্ডস। ২০২২ সালের জুনে ইংল্যান্ড সফর দিয়ে অধিনায়কের দায়িত্ব নেন তিনি। তার অধীনে ৫৬ ওয়ানডেতে ২৪টিতে জয়, ২৯টিতে হার, একটিতে ম্যাচ টাই এবং দুটি পরিত্যক্ত হয়। এছাড়া টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে সমান ২৪টিতে জয় ও হার আছে এডওয়ার্ডসের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এডওয়াডর্স সরে যাওয়ায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর বাকি ম্যাচগুলোতে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী ডি লিডে। দেশের জার্সিতে ৬১ ওয়ানডে ও ৪৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বিদায়ী অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডি লিডে বলেন, 'বছরের পর বছর আমাদের লড়াইয় করার সুযোগ করে দিয়েছে এডওয়ার্ডস। তার নেতৃত্বে স্মরণীয় সাফল্যও ছিল নেদারল্যান্ডসের। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য এডওয়ার্ডসকে ধন্যবাদ।'

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এর পয়েন্ট তালিকায় ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। এই আসরের শীর্ষ চারটি দল আগামী বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026