১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

BSSঢাকা

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচ ড্র বা জিতলেই দীর্ঘ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নেবে ক্যারিবীয়রা।

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচ ড্র বা জিতলেই দীর্ঘ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নেবে ক্যারিবীয়রা।

২০০০ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।

আগামীকাল পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ৯০ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান তুলে। জবাব দিতে নেমে ৩ উইকেটে ২৪৪ রান তুলে ভালো অবস্থায় ছিল পাকিস্তান। কিন্তু পরবর্তীতে মাত্র ৩৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয় সফরকারীরা। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে জয়ের জন্য ২১১ রানের লক্ষ্য পায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের তোপের মুখে পড়ে ৭১ রানে ৯ উইকেট পতনের পর ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এক প্রান্ত আগলে অপরাজিত ৫৮ রান করেন অধিনায়ক বাবর আজম।

প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে একাই লড়াই করেন সাবেক অধিনায়ক শান মাসুদ। ১২টি চারে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। দুর্ভাগ্যের বিষয় আঙুলের ইনজুরির কারনে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মাসুদ। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেসের এক ডেলিভারিতে বাঁ-হাতের তর্জনীতে চোট পান মাসুদ। পরে স্ক্যান রিপোর্টে মাসুদের আঙুলের চোট নিশ্চিত হয় । সিরিজ হার এড়ানোর ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না পাকিস্তান। দলের অধিনায়ক বাবর আজম বলেন, 'প্রথম টেস্টে আমাদের ব্যাটিং ভালো হয়নি। আশা করছি, দ্বিতীয় টেস্টে ব্যাটাররা ভালো করবে এবং দলের জয়ে অবদান রাখবে। সিরিজ হার এড়াতে হলে দ্বিতীয় টেস্টে জয় ছাড়া অন্য কোন পথ আমাদের সামনে খোলা নেই। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।'

সিরিজ হার এড়ানোর পাশাপাশি পরাজয়ের বৃত্তও ভাঙ্গতে হবে পাকিস্তানকে। বিদেশের মাটিতে টানা আট ম্যাচ হেরেছে তারা। ২০২৩ সালের জুলাইয়ে সর্বশেষ কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ইনিংস ও ২২২ রানে টেস্ট জিতেছিল পাকিস্তান।

পাকিস্তান বিপক্ষে প্রথম টেস্ট জিতলেও ব্যাটারদের পারফরমেন্সে খুশি নন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। তিনি বলেন, 'প্রথম টেস্ট জিতলেও, ব্যাটাররা খুব বেশি ভালো করতে পারেনি। বোলারদের নৈপুন্যে টেস্ট জিতেছি আমরা। দ্বিতীয় টেস্টে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস দেখতে চাই।'

এখন পর্যন্ত ৫৭বার টেস্টে দেখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। এরমধ্যে ক্যারিবীয়দের জয় ২০ ম্যাচে এবং পাকিস্তান জিতেছে ২২ ম্যাচে। বাকী ১৫ ম্যাচ ড্র হয়।

নয় দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলে শেষ দু'দল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ১১ ম্যাচ খেলে ২ জয় ও ৭ হারে ২২.৭৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে ক্যারিবীয়রা। পাঁচ টেস্টের একটিতে জয় ও ৪টি হেরে ৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের নবম ও শেষ দল পাকিস্তান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026