১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

BSSঢাকা

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

বাঁ-পায়ের পেশীর ইনজুরির কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ছিলেন না লিটন। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন লিটন।

ডারউইনে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিমান ধরবেন ৩১ বছর বয়সী লিটন। গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি তিনি। অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সিরিজের পর জিম্বাবুয়ে সফরও মিস করেন লিটন। জিম্বাবুয়ে সফরে এক ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশ।

১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ২২ আগস্ট ম্যাকায়তে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু'দল। দুই ম্যাচের সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ।

দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026