১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

BSSঢাকা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র সমালোচনার মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার বিশ্বকাপে বেসরকারী বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন।

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র সমালোচনার মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার বিশ্বকাপে বেসরকারী বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, "আমাদের উদ্দেশ্য সবসময়ই ছিল এবং সবসময় থাকবে- ঐক্যবদ্ধ করা ও উন্নতি সাধন করা। এর ফলস্বরূপ, এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।"

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার এই পরিকল্পনার কথা প্রকাশ করেছিল। সংস্থাটি বলেছিল, নতুন ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)-এর মূল্য ২০ বিলিয়ন ডলার নির্ধারণ করে এর মাধ্যমে সর্বোচ্চ ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হতে পারে। প্রস্তাবিত এই বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো আয়োজন পরিচালনা করার কথা ছিল।

ফিফা জানিয়েছিল, পরিকল্পনাটি অনুমোদিত হলে ২০২৭ সালের শুরুতে সংস্থাটির ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেককে এককালীন ২ কোটি ডলার করে দেওয়া হতে পারে। পাশাপাশি ২০২৭-২০৩০ চক্রে তাদের তহবিল বরাদ্দ ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হতে পারে।

৪৭টি সদস্য দেশকে প্রতিনিধিত্বকারী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) শনিবার পরিকল্পনাটি প্রত্যাহার হবার বিষয়টি স্বাগত জানিয়েছে।

কুয়ালালামপুরভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পাওে এমন যেকোনো উদ্যোগ সময়মতো, স্বচ্ছ ও অর্থবহ উপায়ে কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীজনদের সামনে উপস্থাপন ও আলোচনা করা উচিত।"

মেক্সিকান ফুটবল ফেডারেশনও এই পদক্ষেপকে স্বাগত জানিযয়ে বলেছে, "ফুটবলের স্বার্থে সব কনফেডারেশন ও ফেডারেশনের মধ্যে ঐক্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।"

এর আগে চলতি সপ্তাহে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বলেছিল, ফিফার এই প্রস্তাবগুলো বহাল থাকা পর্যন্ত তাদের কোনো জাতীয় দল ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না।

এএফসি এবং উত্তর আমেরিকা ও ক্যারিবীয় ফুটবল ফেডারেশন কনকাকাফও এই উদ্যোগের নিন্দা জানিয়েছিল।

উয়েফা এক বিবৃতিতে বলেছিল, "বিশ্বকাপকে কোনো বিনিয়োগ পণ্য হিসেবে বিবেচনা করা যায় না। এর কোনও অংশই কখনো ব্যক্তিগত বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।"

শুক্রবার পুরো বিষয়টি নিয়ে ফিফার ওপর চাপ আরও বেড়ে যায়। ওই দিন সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। তিনি এই পরিকল্পনাকে "ফিফার সদস্য অ্যাসোসিযয়েশনগুলোর জন্য, ফুটবলের জন্য এবং খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য খারাপ চুক্তি বলে অভিহিত করেন।

ইনফান্তিনোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল-এর সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজও এই প্রকল্পের পরিধি, কাঠামো, পরিচালনব্যবস্থা ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও তথ্য দাবি করেন।

রাতের শেষভাগে প্রকাশিত বিবৃতিতে পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে শক্তিশালী করার উপায় হিসেবে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলেই এটি বাস্তবায়ন করা হতো।

তিনি বলেন, "সব পক্ষের মতামত সতর্কতার সঙ্গে শোনার পর স্পষ্ট হয়েছে যে, প্রকল্পটি এমন বিভাজন তৈরি করেছে, যা সমর্থনের মাত্রা যা-ই হোক না কেন, শুরুতে নির্ধারিত উদ্দেশ্যের স্বার্থে আর উপযোগী নয়।"

ফিফা সমালোচকদের জবাব দেওয়ার চেষ্টা করেছিল। শুক্রবার সকালে এক বিবৃতিতে সংস্থাটি বলেছিল, সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছিল, "কেউ ফুটবল বিক্রি করছে না।"

ইউরোপীয় ইউনিয়ন উয়েফার খেলার অখন্ডতা রক্ষার প্রশংসা করার একদিন পর শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ফিফার নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ভুল ব্যক্তি।

চাপে থাকা ইনফান্তিনো এখন ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন।

তিনি বলেন, "এখন থেকে আমার উদ্দেশ্য হলো আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে সব সংশ্লিষ্ট পক্ষকে আবার একত্র করা। আমাদের খেলাটির অভিন্ন স্বার্থের চেতনায় এবং সর্বত্র, বিশেষ করে যেসব দেশে আমাদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে ফুটবলের আরও বিকাশ অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের সবাইকে এক হতে হবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026