১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

BSSঢাকা

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার লিওনেল মেসিকে ফুটবলের 'ঈশ্বর' হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার লিওনেল মেসিকে ফুটবলের 'ঈশ্বর' হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

গত সপ্তাহে 'ফ্রি এজেন্ট' হিসেবে ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন কাসেমিরো। এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের মৌসুম পর্যন্ত। তবে মেজর সকার লিগের (এমএলএস) নিয়ম অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।

ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে কাসেমিরো জানান, রেকর্ড-গড়া ক্যারিয়ারে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে আরও ট্রফি জয়ে সহায়তা করতেই এই দলে যোগ দিয়েছেন।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর অনেক ক্লাবেই খেলার সুযোগ ছিল কাসেমিরোর। কিন্তু মিয়ামির আকর্ষণ এবং আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসির সঙ্গে খেলার সুযোগ, তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।

বৃহস্পতিবার সাংবাদিকদের কাসেমিরো বলেন, 'নিঃসন্দেহে সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলার জন্যই এখানে এসেছি। আমি উপভোগ করতে চাই, আমি তাকে জয়ের ধারায় রাখতে সাহায্য করতে চাই। কারণ তিনি একজন বিজয়ী। আরেকজন খেলোয়াড়ও যোগ দিচ্ছেন, যিনি জিততে ও প্রতিদ্বন্দ্বিতা করতে চান।'

কাসেমিরো আরও বলেন, 'আমি এখন এমএলএসে আছি, যেখানে আমি থাকতে চেয়েছিলাম। আমি ফ্রি এজেন্ট হিসেবে ইউনাইটেড ছেড়েছিলাম, ইতালিতে খেলার সুযোগ আমার ছিল, বিভিন্ন জায়গায়, অন্যান্য দলেও যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি সেখানেই আছি যেখানে আমি থাকতে চেয়েছিলাম। আমি তার সাথে থাকাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে এবং তাকে আরও বড় করে তুলতে চাই। ফুটবলের ঈশ্বর মেসি এবং আমি তাকে সাহায্য করতে চাই।'

স্প্যানিশ ফুটবল লিগে নয় মৌসুম একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি ও কাসেমিরো। বার্সেলোনার হয়ে মেসি ও রিয়ালের হয়ে খেলেছেন কাসেমিরো।

লা-লিগার সেই স্মৃতি রোমন্থন করে কাসেমিরো বলেন, 'মেসি আমাকে যে পরিমাণ সমস্যায় ফেলেছিল, তাতে অবশ্যই আমি তার সাথে খেলার স্বপ্ন দেখতাম। আমি সবসময় সেরাদের সাথে খেলতে চেয়েছি। আমি তাকে কখনো থামাতে পারিনি, আমার সবসময় সতীর্থদের সাহায্যের প্রয়োজন হতো। আমি খুব খুশি, আমি এখন মেসির সাথে আছি এবং আমি তার সাথে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।'

মিয়ামির হয়ে ইতোমধ্যেই অভিষেক হয়েছে কাসেমিরোর। গত শনিবার কানাডায় সিএফ মন্ট্রিলের বিপক্ষে মায়ামির ১-০ গোলের জয়ের ম্যাচে মাঠে নামেন তিনি।

বিশ্বকাপের পর এখনো মাঠে নামেননি মেসি। গত বুধবার মিয়ামি দলে ফিরে অনুশীলনে যোগ দেন হয়ে ৩৯ বছর বয়সি এই আর্জেন্টাইন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026