৩১ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

BSSঢাকা

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : লেভান্তে থেকে ২১ বছর বয়সি স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে খেলবেন এস্পি।

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : লেভান্তে থেকে ২১ বছর বয়সি স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে খেলবেন এস্পি।

এস্পিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত এক বিবৃতিতে রিয়াল জানায়, 'কার্লোস এস্পির দলবদলের জন্য সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ ও লেভান্তে। আগামী পাঁচ মৌসুম আমাদের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন তিনি। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।'

তারা আরও জানায়, '২১ বছর বয়সে লেভান্তের হয়ে তিন মৌসুম খেলেছেন কার্লোস এস্পি। এসময় ৬৬ ম্যাচে ২০ গোল করেছেন তিনি।'

তবে রিয়ালের জার্সিতে দলে জায়গা পেতে হলে কিলিয়ান এমবাপ্পে ও এন্দ্রিকের সঙ্গে লড়তে হবে এস্পিকে। গত মৌসুমে লা-লিগায় ১১ গোল করে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় হিসেবে সেরার স্বীকৃতি পান এস্পি।

ইএসপিএন-এর খবর, আসন্ন মৌসুমের জন্য ফুলহ্যামে যোগ দেবেন গঞ্জালো গার্সিয়া। তার বিকল্প হিসেবেই এস্পিকে দলে নিয়েছে রিয়াল।

এবারের গ্রীষ্মে এই নিয়ে পাঁচজন খেলোয়াড়কে দলে নিয়েছে রিয়াল। এর আগে তিন ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া, ইব্রাহিমা কোনাতে ও ডেঞ্জিল ডামফ্রিস এবং মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে দলে নিয়েছে রিয়াল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশের আরচারি উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব

বাংলাদেশের আরচারি উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশ সফরে এসে এ দেশের আরচারির অভূতপূর্ব উন্নয়ন, ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব জাসেম শাহীন আল-সুলাইতি।

7/31/2026

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার লিওনেল মেসিকে ফুটবলের 'ঈশ্বর' হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

7/31/2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সোবার্সকে

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সোবার্সকে

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্সকে শেষ বিদায় জানাল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে সোবার্সের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

7/31/2026

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ মাসুদের

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ মাসুদের

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : আঙুলের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার শান মাসুদ।

7/31/2026

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ৬৬ বছর বয়সি বারেসি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এসি মিলান।

7/31/2026

বার্সেলোনাকে বিদায় জানিয়ে ম্যানইউতে রাশফোর্ড

বার্সেলোনাকে বিদায় জানিয়ে ম্যানইউতে রাশফোর্ড

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : স্প্যানিশ ফুটবল লিগে বার্সেলোনার হয়ে এক মৌসুমে ধারে খেলে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন উইঙ্গার মার্কাস রাশফোর্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন ২৮ বছর বয়সি রাশফোর্ড।

7/31/2026

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে মুখিয়ে আছেন হ্যাজেলউড

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে মুখিয়ে আছেন হ্যাজেলউড

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি।

7/31/2026

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ১৪ দল নিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। গতরাতে আনুষ্ঠানিকভাবে আগামী চতুর্দশ বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জোহানেসবার্গে জমকালো এক অনুষ্ঠানে বিশ্বকাপ ভেন্যুর নাম ঘোষণা করে আইসিসি।

7/31/2026