১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সোবার্সকে

BSSঢাকা

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্সকে শেষ বিদায় জানাল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে সোবার্সের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সোবার্সকে

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্সকে শেষ বিদায় জানাল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে সোবার্সের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

গত ১৭ জুলাই বার্বাডোজে নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোবার্স।

শেষকৃত্য অনুষ্ঠানে সোবার্সের প্রতি সম্মান জানাতে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ও সদ্য পাকিস্তানকে সিরিজের প্রথম টেস্টে হারানো ওয়েস্ট ইন্ডিজ দলের অনেক খেলোয়াড়।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বার্বাডোজের প্রেসিডেন্ট জেফরি বস্টিক, প্রধানমন্ত্রী মিয়া মোটলি এবং পপ তারকা রিহানাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সোবার্সের কফিনটি বার্বাডোজের জাতীয় পতাকায় মোড়ানো ছিল। শোভাযাত্রার মাধ্যমে ব্রিজটাউনের সংসদ ভবন থেকে কেনসিংটন ওভাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। স্টেডিয়ামে পৌঁছানোর পর ক্রিকেট ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার দিয়ে সোবার্সকে সম্মান জানানো হয়।

সোবার্সকে নিয়ে স্যার ক্লাইভ লয়েড বলেন, 'স্যার গারফিল্ড সোবার্স শুধুমাত্র তার প্রজন্মের ক্রিকেটারই ছিলেন না, এমন একজন মানুষ ছিলেন যিনি ক্যারিবীয় জনগণের হৃদয় ও মনে বাস করতেন। বিশ্ব জুড়ে অসংখ্য মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন তিনি। আমার দেখা সর্বকালের সেরা অল-রাউন্ডার সোবার্স।'

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অল-রাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত সোবার্স। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে দক্ষতার কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন তিনি।

১৯৫৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে এক ওভারে ছয়টি ছয় মারেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ১৯৫৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ব্যাট হাতে ২৬ সেঞ্চুরি এবং ৩০ হাফ-সেঞ্চুরিতে ৫৭.৭৮ গড়ে ৮ হাজার ৩২ রান এবং বোলিংয়ে ৩৪.০৩ গড়ে ২৩৫ উইকেট শিকার করেন তিনি।

টেস্ট অভিষেকের পর ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান সোবার্স। কিংস্টনে প্রথম সেঞ্চুরির ইনিংসে ৩৬৫ রানে অপরাজিত থাকেন তিনি।

প্রথম শ্রেণিতে ৩৮৩ ম্যাচ খেলে ৫৪.৮৭ গড়ে ২৮ হাজার ৩১৪ রান করার পাশাপাশি ২৭.৭৪ গড়ে ১ হাজার ৪৩টি উইকেট শিকার করেন সোবার্স।

২০০৯ সালের জানুয়ারিতে আইসিসি হল অব ফেম চালু হলে হল অব ফেমে অর্ন্তুভুক্ত করা হয় সোবার্সের নাম।

আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের নামকরণ করা সোবার্সের নামেই। সেটি হল- 'স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026