১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

BSSঢাকা

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ৬৬ বছর বয়সি বারেসি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এসি মিলান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এসি মিলান বলেছে, 'ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইতালির ফুটবল অঙ্গনে। তার আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল লেখা থাকবে। তার ৬ নম্বর জার্সি চিরকাল ক্লাবের পরিচয় ও ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।'

১৯৬০ সালের ৮ মে ইতালির ত্রাভালিয়াতো শহরে জন্মগ্রহণ করেন বারেসি। ১৯৮২-১৯৯৪ সাল পর্যন্ত ইতালির জার্সিতে ৮১ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন তিনি। ১৯৮২ সালে বিশ্বকাপজয়ী ইতালির দলের সদস্য ছিলেন। তবে ঐ বিশ্বকাপে খেলার সুযোগ পাননি বারেসি। এরপর কোচের সঙ্গে বিরোধের জেরে ১৯৮৬ সালের বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তার।

১৯৯০ সালে বিশ্বকাপে প্রথম খেলার সুযোগ পান বারেসি। আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ইতালি।

১৯৯৪ বিশ্বকাপে ফাইনালে ওঠে বারেসির নেতৃত্বাধীন ইতালি। শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হারে ইতালি। টাইব্রেকারে ইতালির হয়ে প্রথমে শট নেওয়া বারেসি গোল করতে ব্যর্থ হন।

খেলোয়াড়ি জীবনে ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে ৫৩২ ম্যাচে ১৬ গোল করেছেন বারেসি। ১৫ মৌসুম মিলানকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

মিলানের হয়ে তিনটি ইউরোপীয় কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) ও ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা জয় করেছেন বারেসি। ১৯৯৭ সালে বারেসি অবসর নেওয়ার পর তার সম্মানে ৬ নম্বর জার্সি তুলে রাখে মিলান। ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন বারেসি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026