১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে মুখিয়ে আছেন হ্যাজেলউড

BSSঢাকা

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে মুখিয়ে আছেন হ্যাজেলউড

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি।

হ্যামস্ট্রিং ও পেশির চোটে পড়ে গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না হ্যাজেলউড। গত এপ্রিল-মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেললেও, এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দ্বারপ্রান্তে হ্যাজেলউড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে গত কয়েক সপ্তাহ ধরে ব্রিজবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি।

নিজের প্রস্তুতি নিয়ে হ্যাজেলউড বলেন, 'দীর্ঘদিন পর এমন প্রস্তুতির সুযোগ পেয়েছি। অনেক সময় ধরে বোলিং সেশন করেছি। টানা দুদিন বোলিং সেশন রাখা হচ্ছে। বোলিংয়ের পাশাপাশি অন্যান্য কাজও হচ্ছে। টেস্ট ম্যাচের আবহ তৈরি করে প্রস্তুতি নিয়েছি। আগামী সপ্তাহেও এমন টানা বোলিং সেশন থাকবে।'

তিনি আরও বলেন, 'আমি ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করছি। এখন আমার প্রধান লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলা। ঐ টেস্টের জন্যই নিজেকে প্রস্তুত করছি। আশা করি, ভালো ফল পাবো।'

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকায়, একাদশে সুযোগ পাওয়া সহজ হবে না হ্যাজেলউডের। এটি নিজেও জানেন তিনি। একাদশে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে হলে দলের অন্যান্য পেসারদের সাথে লড়াই করতে হবে তাকে।

তিনি বলেন, 'আগামী এক-দেড় বছর আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে। আশা করি, আমরা এক সাথে ক্রিকেট খেলতে পারবো। শুধু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা স্কট বোল্যান্ডই নয়, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটও দলের সাথে আছে। আমরা মনে হয়, ভবিষ্যতের সিরিজগুলোতে এই ছয়জনকে কোন না কোন সময় দরকার হবে।'

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তৃতীয় পেসার হিসেবে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে বোল্যান্ড। তবে বোল্যান্ডকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সবার সাথেই একত্রে ম্যাচ খেলার কথা জানালেন হ্যাজেলউড।

তিনি বলেন, 'বোল্যান্ডের সাথে আরও বেশি টেস্ট খেলতে চাই। সে যখনই সুযোগ পেয়েছে, দারুণ পারফর্ম করেছে। বয়স বাড়ার সাথে সাথে তার ক্যারিয়ারও ভালো হচ্ছে।'

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ৩শ উইকেট শিকারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে হ্যাজেলউড। আর মাত্র ৫ উইকেট প্রয়োজন তার। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার আটজন বোলার ও ছয়জন পেসার টেস্টে ৩শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026