১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ বিরতির পর ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

BSSঢাকা

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ফাইনালে হারের ১০ দিন পর বুধবার নিজের ক্লাব ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

বিশ্বকাপ বিরতির পর ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ফাইনালে হারের ১০ দিন পর বুধবার নিজের ক্লাব ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখায়, মেসি তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে অনুশীলন মাঠে প্রবেশ করছেন।

১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মেসি আর্জেন্টিনার নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন।

ফাইনালের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা অধিনায়ক লিখেছিলেন, "এই কষ্ট অসীম, আর এই ক্ষত সারতে অনেক দীর্ঘ সময় লাগবে।"

৩৯ বছর বয়সী মেসি আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন। তবে তিনি এখনো পরিষ্কার করেননি, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না।

বিশ্বকাপের পর মেসির অনুপস্থিতির সময় ইন্টার মায়ামির কোচ এবং তার দীর্ঘদিনের বন্ধু গিয়ের্মো হোয়োস জানিয়েছিলেন, মেসি কিংবা তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলের ফেরার নির্দিষ্ট কোনো সময়সূচি ঠিক করা হয়নি।

এক সপ্তাহ আগে আর্জেন্টাইন এই কোচ বলেছিলেন, "ওদের সময় দরকার।"

তিনি আরও বলেন, "বিশ্বকাপ খুব বড় একটি আয়োজন। এতে শারীরিক ও মানসিকভাবে প্রচন্ড ক্লান্তি আসে। ওরা কিছুটা সময় পাওয়ার যোগ্য।"

মেসি ও ডি পল দুজনকেই বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত এমএলএস অল-স্টার ম্যাচে না খেলার অনুমতি দেয় লিগ কর্তৃপক্ষ।

প্রতি বছর এমএলএসের সেরা তারকাদের নিয়ে গঠিত একটি দল মেক্সিকান ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী একটি দলের বিপক্ষে মৌসুমের শুরুতে এই ম্যাচ খেলে থাকে।

সাধারণত অল-স্টার ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক, তবে চোটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। গত বছর অনুপস্থিত থাকার কারণে মেসি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। তিনি কখনোই এই ম্যাচে খেলেননি।

তবে এবার বিশ্বকাপ শেষ হওয়ার পর খুব অল্প সময়ের ব্যবধান থাকায় মেসি ও ডি পলকে অল-স্টার ম্যাচে না খেলতে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

মেসি কবে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আগামী শনিবার ইন্টার মায়ামি ঘরের মাঠে কলম্বাস ক্রুকে আতিথ্য দেবে। এরপর আগামী বুধবার এমএলএস ও মেক্সিকান ক্লাবগুলোর যৌথ প্রতিযোগিতা লিগস কাপ-এ সান লুইসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026