১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফিফার প্রস্তাব একটি সুযোগ, বাধ্যবাধকতা নয় : ইনফান্তিনো

BSSঢাকা

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপের বাণিজ্যিক সুবিধা কাজে লাগাতে একটি বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব একটি সুযোগ, কিন্তু কোনো বাধ্যবাধকতা নয়'।

ফিফার প্রস্তাব একটি সুযোগ, বাধ্যবাধকতা নয় : ইনফান্তিনো

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপের বাণিজ্যিক সুবিধা কাজে লাগাতে একটি বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব একটি সুযোগ, কিন্তু কোনো বাধ্যবাধকতা নয়'।

ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোতে অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব মঙ্গলবার প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়। তবে ইনফান্তিনো এই ধারণার পক্ষে অবস্থান নিযয় বলেন, ফুটবলের বাণিজ্যিক মূল্য থেকে যে আয় হয় তার খুব সামান্য অংশই খেলাটির সবচেয়ে প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতে পৌঁছায়।

বুধবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, "ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) আসলে একটি প্রস্তাব, একটি অফার। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, একটি পরামর্শমূলক প্রক্রিয়া এবং সর্বোপরি এটি একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়।"

তিনি আরও বলেন, "বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নকে দ্রুততর করার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তবে আবারও বলছি, এটি শুধু একটি প্রস্তাব, কোনো বাধ্যবাধকতা নয়।"

ইনফান্তিনো জোর দিয়ে বলেন, এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো এখনও পর্যন্ত পুরোপুরি কাজে লাগানো যায়নি এমন বাণিজ্যিক মূল্য" উন্মুক্ত করা। তিনি জানান, ফিফার ২১১টি সদস্য দেশের গণতান্ত্রিক ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদন ছাড়া এটি কার্যকর হবে না।

তিনি বলেন, "এই মূল্য কাজে লাগাতে অতিরিক্ত দক্ষতা, অতিরিক্ত বিশ্লেষণ ও এমন বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন, যা খেলাটির পরিচালনা ও উন্নয়নের কাজ থেকে আলাদা।"

ইনফান্তিনো বলেন, "এটি শুধু ফিফার মালিকানাধীন সব প্রতিযোগিতা, স্পনসরশিপ, সম্প্রচার, লাইসেন্সিং এবং নতুন বাণিজ্যিক উদ্যোগকে আরও সুশৃঙ্খল ও বাণিজ্যিকভাবে পরিচালনা করবে, যাতে ফিফার ২১১টি সদস্য সংস্থা উপকৃত হয়।"

তিনি আরও দাবি করেন, এতে খেলাটির চরিত্র বদলাবে না, বরং সমর্থকেরা আরও বেশি লাভবান হবে, "বিশ্বের সব প্রান্তের সমর্থকেরা এই যুগান্তকারী সম্ভাবনা থেকে অপরিমেয়ভাবে উপকৃত হবে, কারণ এটি তাদের দেশে ফুটবলকে রূপান্তরিত করবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026