১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দিয়াজ ও ওলিসে বায়ার্নেই থাকছেন

BSSঢাকা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেছেন, লুইস দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, আগামী মৌসুমেও মাইকেল ওলিসে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়েই খেলবেন।

দিয়াজ ও ওলিসে বায়ার্নেই থাকছেন

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেছেন, লুইস দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, আগামী মৌসুমেও মাইকেল ওলিসে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়েই খেলবেন।

মিউনিখের এক প্রেস ক্লাবের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বায়ার্ন প্রধান ক্লাবের দুই তারকা উইঙ্গারকে নিয়ে চলা দলবদলের গুঞ্জন উড়িয়ে দেন।

ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পথে দারুণ পারফরম্যান্স করা ওলিসের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়ে গুঞ্জন চলছে। অন্যদিকে লুইস দিয়াজকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সৌদি আরবের কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

৫৮ বছর বয়সী ড্রেসেন বলেন, "আপনি যখন সত্যটা জানেন, তখন বাইরে কি বলা হচ্ছে, তা দেখে অবাক লাগে। বিষয়টি বেশ মজার। অলিসে অবশ্যই আগামী মৌসুমে বায়ার্নেই থাকবেন। পাশাপাশি তিনি বলেন, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এ বিষয়ে তিনি একটিও ফোন পাননি, এমনকি একটি চিঠি, ফ্যাক্স বা ই-মেইলও নয়।"

লুইস দিয়াজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে ড্রেসেন বলেন, "এ ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনও ফোন আসেনি, অন্য কোনো যোগাযোগও হয়নি।"

তিনি আরও বলেন, "তাকে ছেড়ে দেওয়া আমাদের জন্য বোকামি হবে। আমাদের দলটি এতই ভালো, তাদের খেলতে দিন, গোল করতে দিন।"

২০২৫ সালে বায়ার্নে যোগ দেওয়া দিয়াজ এবং ২০২৪ সালে আসা ওলিসে- দুজনেরই বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৯ সাল পর্যন্ত।

এছাড়া ড্রেসেন আশা প্রকাশ করেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করবেন। কেনের বর্তমান চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হওয়ার কথা। তিনি বলেন, "চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে দুই পক্ষেরই প্রবল আগ্রহ রয়েছে। এখন দেখতে হবে, সেই আগ্রহ কীভাবে বাস্তবায়িত হয়।"

মঙ্গলবার ৩৩ বছরে পা রাখা কেন গত মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও সাতটি গোল করিয়েছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026