১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

BSSঢাকা

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয় ফুটবল দলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো এ ঘোষণা দেন।

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয় ফুটবল দলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো এ ঘোষণা দেন।

এদিকে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রবার্তো মালদিনির স্থলাভিষিক্ত হয়েছেন ক্লডিও রানেইরি। মানচিনিকে নিয়োগ দেওয়া হলে মালদিনি পদত্যাগের হুমকি দিয়েছিলেন বলে বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছিল।

মালাগো সাংবাদিকদের বলেন, "আজ আমাদের নতুন একজন কোচ এবং নতুন একজন টেকনিক্যাল ডিরেক্টর রয়েছে।" তিনি জানান, বুধবার মানচিনি ও রানেইরিকে নিয়ে আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, "বিভিন্ন বিষয় বিবেচনা করে আমি মনে করেছি, ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়া উচিত রবার্তো মানচিনির। বরাবরের মতোই এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি।"

মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পর ইতালির কোচের পদ থেকে পদত্যাগ করেন জেন্নারো গাত্তুসো।

৬১ বছর বয়সী মানচিনি এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির কোচ ছিলেন। তার অধীনেই ইতালি ইউরো ২০২০ শিরোপা জিতেছিল।

সাবেক ইতালি কোচ এন্টোনিও কন্টের পরিবর্তে এবারও মানচিনিকেই বেছে নেওয়া হয়েছে।

খবরে বলা হয়, কন্টেকে নিয়োগ দেওয়া হলেও মালদিনি পদত্যাগ করতেন। তিনি চেয়েছিলেন ব্রাজিলে জন্ম নেওয়া সাবেক ইতালি মিডফিল্ডার থিয়াগো মোত্তাকে দায়িত্ব দেওয়া হোক।

কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা আন্দ্রে পিরলো সোমবার ঘোষণা দেন যে, তিনি আর এই পদের দৌড়ে নেই। সাবেক এই মিডফিল্ডার রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে বিতর্কিত সম্পর্ক এবং সীমিত কোচিং অভিজ্ঞতার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

ইউরো ২০২০ শিরোপা জয় এবং টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেও মানচিনির নিয়োগ এখনও বিতর্কিত।

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব নিতে ইতালির কোচের পদ থেকে তার আকস্মিক পদত্যাগ এফআইজিসির অনেক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে তার গ্রহণযোগ্যতায় আঘাত হানে। বিশেষ করে তখন ইউরো ২০২৪-এর বাছাইপর্বে ইতালির পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে সৌদি আরবের দায়িত্বও তিনি মাত্র ১৪ মাস পর ছেড়ে দেন।

সবশেষ তিনি কাতারের ক্লাব আল-সাদের কোচ ছিলেন। গত বছরের নভেম্বরে ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন তিনি।

এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- আন্তর্জাতিক ফুটবলে ইতালিকে আবারও শীর্ষ পর্যায়ে ফিরিয়ে নেওয়া।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ২০১৪ সালের পর আর কোনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এমনকি ২০০৬ সালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকে তারা বিশ্বকাপে নকআউট পর্বের একটি ম্যাচও খেলতে পারেনি। এই সময়ে ইতালির একমাত্র বড় সাফল্য ছিল পাঁচ বছর আগে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়।

লুসিয়ানো স্পালেত্তির অধীনে ইউরো শিরোপা ধরে রাখার অভিযান শেষ হয় ২০২৪ সালে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হেরে।

মানচিনি ক্লাব পর্যায়েও সফল কোচ। ইন্টার মিলানের দায়িত্বে থেকে তিনি ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে টানা তিনটি সিরি আ শিরোপা জিতেছিলেন।

এরপর ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ দিনে কুইন্স পার্ক রেঞ্জার্সকে (কিউপিআর) নাটকীয়ভাবে হারিয়ে ১৯৬৮ সালের পর প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটিকে ইংলিশ লিগ শিরোপা উপহার দেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026