২৮ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভারতের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন ডেসকাটে

BSSঢাকা

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস) : ভারতের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে। চলতি মাসে অনুষ্ঠিত ইংল্যান্ড সফর শেষে দায়িত্ব ছাড়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে জানান ৪৬ বছর বয়সী ডেসকাটে।

এমন খবরই জানিয়েছে ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকইনফো। তারা জানায়, চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান ডেসকাট।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে ভারত।

ক্রিকইনফো আরও জানিয়েছে, ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচিং প্যানেলে যোগ দিবেন ডেসকাটে।

তবে ডেসকাটের বিষয়ে এখনো বিসিসিআই বা কেকেআরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গৌতম গাম্ভীর। ভারতের প্রধান কোচ গাম্ভীরের সহকারী হিসেবে ভারত দলের কোচিং প্যানেরে যুক্ত হন ডেসকাটে।

ডেসকাটে দলের কোচিং প্যানেলে যুক্ত থাকা অবস্থায় ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এছাড়া চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে টিম ইন্ডিয়া।

কিন্তু টেস্ট ফরম্যাটে ভারতের পারফরমেন্স ছিল হতাশাজনক। ২০২৪ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে ভারত।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয় ফুটবল দলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো এ ঘোষণা দেন।

7/28/2026

নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ ‘এ’

নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ ‘এ’

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস) : আগামী ২০ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইনে শুরু হবে 'টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ'। এই টুর্নামেন্টে ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ 'এ' দল।

7/28/2026

পেড্রোর হ্যাটট্রিকে জয় দিয়ে আলোনসোর চেলসি অধ্যায় শুরু

পেড্রোর হ্যাটট্রিকে জয় দিয়ে আলোনসোর চেলসি অধ্যায় শুরু

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : ব্রাজিলিয়ান স্ট্রাইকার হুয়াও পেড্রোর ম্যাচের শেষভাগে মাত্র নয় মিনিটে করা হ্যাটট্রিকের সুবাদে রোমাঞ্চকর এক ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সকে ৬-৪ গোলে হারিয়ে চেলসির কোচ হিসেবে জয় দিয়ে যাত্রা শুরু করলেন জাবি আলোনসো।

7/28/2026

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন রানা-তাসকিন

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন রানা-তাসকিন

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

7/28/2026

অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ

অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস) : বাঁ-পাশের সাইড স্ট্রেইন গ্রেড-টু ইনজুরির কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ পেসার নাহিদ রানাকে। এজন্য আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। ইতিমধ্যে রানাকে ছাড়া সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

7/28/2026

প্রথমবার ভারতের টেস্ট দলে ৩৩ বছর বয়সী সারানশ

প্রথমবার ভারতের টেস্ট দলে ৩৩ বছর বয়সী সারানশ

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): ৩৩ বছর বয়সে প্রথমবারের মত ভারতীয় দলে ডাক পেলেন অফ-স্পিন অলরাউন্ডার সারানশ জৈন। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

7/28/2026

গ্রেভসের বিধ্বংসী বোলিংয়ের পরও ভালো অবস্থায় পাকিস্তান

গ্রেভসের বিধ্বংসী বোলিংয়ের পরও ভালো অবস্থায় পাকিস্তান

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের দুর্দান্ত বোলিংয়ের পরও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থায় রয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে গ্রেভসের বোলিং তোপে ২৮২ রানের অলআউট হয় পাকিস্তান। ৫ ওভারে কোনও রান না দিয়ে ৫ উইকেট শিকার করেন গ্রেভস।

7/28/2026

ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ মালদিনি ও লিওনার্দোর

ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ মালদিনি ও লিওনার্দোর

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাওলো মালদিনি ও লিওনার্দো। সোমবার এমনটাই জানিয়েছে স্কাই স্পোর্ট ইতালিয়া।

7/28/2026