১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন রানা-তাসকিন

BSSঢাকা

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন রানা-তাসকিন

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর অস্ট্রেলিয়ায় থেকে যাবেন তাসকিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে ৩১ জুলাই রওনা হওয়া বাংলাদেশ দলের সাথে পরবর্তীতে যোগ দেবেন তিনি।

অন্যদিকে চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাওয়া রানা চিকিৎসা শেষে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার নাফিস জানিয়েছেন, 'সাইড স্ট্রেইন' (পাজরের পেশির চোট) ইনজুরি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাই রানার এই সফরের মূল উদ্দেশ্য নয়। দীর্ঘদিনের পায়ের হাড়ের (শিনবোন) সমস্যা নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করবেন রানা।

আজ সাংবাদিকদের শাহরিয়ার বলেন, 'তাকে মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। সাইড স্ট্রেইনের সমস্যাটি স্বাভাবিকভাবে সেড়ে উঠবে। তবে যে সমস্যাটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেটি চিকিৎসকদের দেখানো হবে।'

রানার পায়ের হাড়ের সমস্যায় চিকিৎসক দেখানোর সিদ্ধান্তটি শেষ মুহূর্তে নেওয়া হয়েছে, এমন ধারণা নাকচ করে শাহরিয়ার জানান, বিসিবির পেসারদের শারীরিক অবস্থা ও সক্ষমতা যাচাইয়ে পরিকল্পনার অংশ হিসেবে আগের থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছিল।

শাহরিয়ার বলেন, 'আগের থেকেই একটি পরিকল্পনা ছিল। আমাদের পেস বোলার বা অন্যদের কোন সমস্যা আছে কিনা, সেই অবস্থা যাচাই করার কথা ছিল। এবার সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হচ্ছে।'

এদিকে জিম্বাবুয়ে সফরে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার ক্ষেত্রে ভালো উন্নতি করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

আগামী ১২ আগস্ট শরিফুলের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বিসিবি আশা করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই দলে যোগ দিতে পারবেন শরিফুল। প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন তিনি।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

এবারের দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ।

১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু'দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026