২৮ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথমবার ভারতের টেস্ট দলে ৩৩ বছর বয়সী সারানশ

BSSঢাকা

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): ৩৩ বছর বয়সে প্রথমবারের মত ভারতীয় দলে ডাক পেলেন অফ-স্পিন অলরাউন্ডার সারানশ জৈন। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথমবার ভারতের টেস্ট দলে ৩৩ বছর বয়সী সারানশ

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): ৩৩ বছর বয়সে প্রথমবারের মত ভারতীয় দলে ডাক পেলেন অফ-স্পিন অলরাউন্ডার সারানশ জৈন। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৪ সালের ডিসেম্বরে অভিষেক হয় সারানশের। এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলে বল হাতে ১৮৮ উইকেট এবং ব্যাট হাতে ২ সেঞ্চুরি ও ১৪ হাফ-সেঞ্চুরিতে ২২২৩ রান করেছেন তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে আনঅফিসিয়াল দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট-বল হাতে ভালো পারফরমেন্স করেছেন সারানশ। ৭ উইকেট শিকারের পাশাপাশি এক হাফ-সেঞ্চুরিতে ৭৫ রান করেন তিনি। অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ইনজুরিতেই জাতীয় দলে ডাক পেয়েছেন সারানশ।

আইপিএল চলাকালীন কনুইয়ের চোটে পড়েছিলেন বাঁ-হাতি স্পিনার জাদেজা। এজন্য গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি। ইনজুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরেছেন জাদেজা।

দলে ফিরেছেন পেসার জসপ্রিত বুমরাহও। তবে খেলার জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে। একই শর্তে দলে রাখা হয়েছে ব্যাটার সাই সুদর্শনকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫-১৯ আগস্ট গলে প্রথম টেস্ট এবং ২৩-২৭ আগস্ট কলম্বোতে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত।

ভারত-শ্রীলঙ্কা সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভারত। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার সংগ্রহে আছে ৪১.৬৭।

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদূত পাডিক্কাল, সারানশ জৈন, জসপ্রিত বুমরাহ, সাই সুদর্শন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

পেড্রোর হ্যাটট্রিকে জয় দিয়ে আলোনসোর চেলসি অধ্যায় শুরু

পেড্রোর হ্যাটট্রিকে জয় দিয়ে আলোনসোর চেলসি অধ্যায় শুরু

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : ব্রাজিলিয়ান স্ট্রাইকার হুয়াও পেড্রোর ম্যাচের শেষভাগে মাত্র নয় মিনিটে করা হ্যাটট্রিকের সুবাদে রোমাঞ্চকর এক ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সকে ৬-৪ গোলে হারিয়ে চেলসির কোচ হিসেবে জয় দিয়ে যাত্রা শুরু করলেন জাবি আলোনসো।

7/28/2026

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন রানা-তাসকিন

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন রানা-তাসকিন

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

7/28/2026

অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ

অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস) : বাঁ-পাশের সাইড স্ট্রেইন গ্রেড-টু ইনজুরির কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ পেসার নাহিদ রানাকে। এজন্য আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। ইতিমধ্যে রানাকে ছাড়া সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

7/28/2026

গ্রেভসের বিধ্বংসী বোলিংয়ের পরও ভালো অবস্থায় পাকিস্তান

গ্রেভসের বিধ্বংসী বোলিংয়ের পরও ভালো অবস্থায় পাকিস্তান

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের দুর্দান্ত বোলিংয়ের পরও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থায় রয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে গ্রেভসের বোলিং তোপে ২৮২ রানের অলআউট হয় পাকিস্তান। ৫ ওভারে কোনও রান না দিয়ে ৫ উইকেট শিকার করেন গ্রেভস।

7/28/2026

ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ মালদিনি ও লিওনার্দোর

ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ মালদিনি ও লিওনার্দোর

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাওলো মালদিনি ও লিওনার্দো। সোমবার এমনটাই জানিয়েছে স্কাই স্পোর্ট ইতালিয়া।

7/28/2026

উইঙ্গার বার্নসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে নিউক্যাসল

উইঙ্গার বার্নসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে নিউক্যাসল

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসলের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে নিজের ভবিষ্যৎ ক্লাবটির সঙ্গে বেঁধে ফেলেছেন হার্ভে বার্নস।

7/28/2026

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা পেয়েছে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সিডনি লোপেজ কাবরালের বাঁকানো শটের গোলটি।

7/28/2026

ভক্তদের ধন্যবাদ জানালেন এমবাপ্পে

ভক্তদের ধন্যবাদ জানালেন এমবাপ্পে

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপে অকুন্ঠ সমর্থনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেখানে তিনি স্বীকার করেছেন ফ্রান্সের শিরোপা না পাওয়াটা সত্যিই দু:খজনক এবং এই হতাশা বেশ কিছুদিন থাকবে।

7/28/2026