১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গ্রেভসের বিধ্বংসী বোলিংয়ের পরও ভালো অবস্থায় পাকিস্তান

BSSঢাকা

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের দুর্দান্ত বোলিংয়ের পরও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থায় রয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে গ্রেভসের বোলিং তোপে ২৮২ রানের অলআউট হয় পাকিস্তান। ৫ ওভারে কোনও রান না দিয়ে ৫ উইকেট শিকার করেন গ্রেভস।

গ্রেভসের বিধ্বংসী বোলিংয়ের পরও ভালো অবস্থায় পাকিস্তান

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের দুর্দান্ত বোলিংয়ের পরও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থায় রয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে গ্রেভসের বোলিং তোপে ২৮২ রানের অলআউট হয় পাকিস্তান। ৫ ওভারে কোনও রান না দিয়ে ৫ উইকেট শিকার করেন গ্রেভস।

প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ১২৬ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা। ফলে ৩ উইকেট হাতে নিয়ে ১৫৫ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান তুলেছিল পাকিস্তান। ৭ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে ছিল তারা।

তৃতীয় দিনের শুরুটাও ভালো ছিল পাকিস্তানের। প্রথম ঘন্টায় কোন উইকেট না হারিয়ে ৪৫ রান যোগ করে তারা। এরমধ্যে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৮ রানে অপরাজিত থাকা শান মাসুদ।

দলীয় ২৪৪ রানে সালমান আঘাকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে দিনের প্রথম সাফল্য এনে দেন পেসার শামার জোসেফ। ২০ রানে থামেন আঘা।

এক ওভার পর সেঞ্চুরিয়ান মাসুদকে ১০৯ রানে সাজঘরে ফেরত পাঠান গ্রেভস। ১৮৪ বল খেলে ১১ চারে নিজের সেঞ্চুরির ইনিংস সাজান মাসুদ।

এরপর টানা ৪ ওভারে আরও ৪ উইকেট শিকার করে পাকিস্তানকে চাপে ফেলেন গ্রেভস। ২৬৭ রানে নবম উইকেট হারায় পাকিস্তান। শেষ ব্যাটার খুররাম শাহজাদ ১৯ রানে আউট হলে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। ৩৮ রানে শেষ ৭ উইকেট হারায় তারা।

১১ ওভার বল করে ২৭ রানে ৫ উইকেট শিকার করেন গ্রেভস। এরমধ্যে নিজের সপ্তম ওভার থেকে ১১তম ওভারে কোনও রান না দিয়ে ৫ উইকেট নেন তিনি। ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন গ্রেভস। এছাড়া রোচ ও জোসেফ ২টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান পেসার মোহাম্মদ আব্বাসের তোপে ৭ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৫ ও কাভেম হজ খালি হাতে ফিরেন।

মিডল অর্ডারের দুই ব্যাটার আমির জাঙ্গু ৪ ও শাই হোপ ১০ রানে থামলে ৪৩ রানে চতুর্থ উইকেট পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। এসময় উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।

এক প্রান্ত আগলে লড়াই করে ১শ বল খেলে উইকেটে সেট হয়েছিলেন ওপেনার তেজনারাইন চন্দরপল। কিন্তু পাকিস্তান পেসার আমের জামালের শিকার হয়ে ৩৫ রানে থামেন তিনি। চন্দরপলের ১০১ বলের ইনিংসে ৫টি চার ছিল।

দলের রান ১০০ স্পর্শ করার আগে আরও দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গ্রেভস ২০ ও রোস্টন চেজ ৮ রানে আউট হন।

৯৩ রানে সপ্তম উইকেট পতনের পর ২৯ বলে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন রোচ ও শামার। ৫ রানে রোচ এবং ১৩ বলে ২২ রানে অপরাজিত আছেন শামার।

আব্বাস ৩টি ও শাহজাদ ২টি উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026