১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

উইঙ্গার বার্নসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে নিউক্যাসল

BSSঢাকা

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসলের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে নিজের ভবিষ্যৎ ক্লাবটির সঙ্গে বেঁধে ফেলেছেন হার্ভে বার্নস।

উইঙ্গার বার্নসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে নিউক্যাসল

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসলের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে নিজের ভবিষ্যৎ ক্লাবটির সঙ্গে বেঁধে ফেলেছেন হার্ভে বার্নস।

বার্নসের আগের চুক্তির এখনও দুই বছর বাকি আছে। তবে নতুন মৌসুম শুরুর আগে সেন্ট জেমস পার্কে তার অবস্থান আরও দীর্ঘায়ীত করতে ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলারকে রাজি করাতে সক্ষম হয়েছে নিউক্যাসল।

মরগান রজার্সকে চেলসির কাছে বিক্রি করার পর নতুন ফরোয়ার্ডের খোঁজে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে বার্নসের নাম জড়িয়েছিল।

অফ-সিজনে অ্যান্থনি গর্ডনের বার্সেলোনায় যোগ দেওয়া এবং সান্দ্রো টোনালির টটেনহ্যামে পাড়ি জমানোর পর বার্নসের এই সিদ্ধান্ত নিউক্যাসলের জন্য বড় ধরনের স্বস্তি ও শক্তিবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও অধিনায়ক ব্রুনো গিমারায়েসকে দলে ধরে রাখতেও আশাবাদী নিউক্যাসল, যদিও তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল।

বার্নস বলেন, "নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এই নতুন চুক্তিতে সই করতে পেরে দারুণ লাগছে। এখন পর্যন্দ যাত্রাটা অসাধারণ ছিল এবং সেটি আরও এগিয়ে নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। আমি যখন প্রথম এই ক্লাবে যোগ দিই, তখনই বুঝেছিলাম এটি কতটা বিশেষ একটি জায়গা। কিন্তু এখানে তিন বছর কাটানোর পর সেই অনুভূতি আরও গভীর হয়েছে। এই ক্লাবের সবকিছুই আমার ভালো লাগে- শহর, স্টেডিয়াম, এখানকার মানুষ। এখানে আরও দীর্ঘ সময় থাকতে পারব বলে আমি সত্যিই খুব খুশি।"

২০২৩ সালে লেস্টার সিটি থেকে নিউক্যাসলে যোগ দেওয়া বার্নস গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে তিনি ১৬টি গোল করেছেন তিনি। ২৮ বছর বয়সী এই উইঙ্গার নিউক্যাসলের হয়ে এখন পর্যন্ত ১২০ ম্যাচে ৩০টি গোল করেছেন।

নিউক্যাসলের প্রধান কোচ এডি হাউ তিন বছরে বার্নসের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন, ''হার্ভের নতুন চুক্তি পুরোপুরি প্রাপ্য। নিউক্যাসল ইউনাইটেডে তিন বছরে সে যে পরিশ্রম করেছে এবং যে মানের ফুটবল উপহার দিযয়েছে, এই চুক্তি তারই স্বীকৃতি। হার্ভে এমন একজন খেলোয়াড়, যে দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ধারাবাহিকভাবে বিশেষ কিছু করে দেখিয়েছে। সর্বোচ্চ পর্যায়ে তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। তবে আমরা বিশ্বাস করি, তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026