১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা

BSSঢাকা

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা পেয়েছে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সিডনি লোপেজ কাবরালের বাঁকানো শটের গোলটি।

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা পেয়েছে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সিডনি লোপেজ কাবরালের বাঁকানো শটের গোলটি।

আর্জেন্টিনার জালে বা প্রান্ত থেকে দূরের ওপরের কোণে লোপেস কাবরালের বাঁকানো দুর্দান্ত শটটি ছিল বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। টুর্নামেন্টে অপেক্ষাকৃত অখ্যাত আফ্রিকান দল কেপ ভার্দে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সকলের নজড় কাড়ে।

মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত রোমাঞ্চকর শেষ-৩২ পর্বের ম্যাচে অতিরিক্ত সময়ে কাবরালের সেই গোলটি শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দেকে ২-২ সমতায় ফেরায়। তবে শেষ পর্যন্ত কেপ ভার্দে ৩-২ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

টুর্নামেন্টে মোট ৩০৮টি গোলের মধ্যে কাবরালের এই গোলটি সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি ভোটে পিছনে ফেলেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভের কঙ্গোর বিপক্ষে করা নিখুঁত লব এবং হাইতির উইলসন ইসিদরের মরক্কোর বিপক্ষে নেওয়া শক্তিশালী শটকে।

ফিফা জনসাধারণের ভোটের জন্য ১২টি গোলের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। সেই ভোটগ্রহণ সোমবার শেষ হয়।

কাবরালের গোল উদ্যাপনও বিশ্বকাপের স্মরণীয় অধ্যায়ে জায়গা করে নিয়েছে। গোল করার পর সতীর্থদের আলিঙ্গন এড়িয়ে তিনি গ্যালারিতে উঠে যান, সেখানে গিয়ে বান্ধবীকে জড়িয়ে ধরেন এবং মাকে খুঁজতে থাকেন।

তিনি বলেন, "ম্যাচের আগে আমি আমার মা আর বান্ধবীকে বলেছিলাম, যদি গোল করি, তাহলে দৌড়ে তাদের কাছেই যাব। সেখানে গিয়ে দেখি আমার মা কাঁদছেন। তিনি বুঝতেই পারেননি যে আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। আমি গোল করার পর তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাই সবাই তাকে সামলাতে ব্যস্ত ছিল।"

বিশ্বকাপের চারটি ম্যাচে কেপ ভার্দে দুই ফাইনালিস্টকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। গোলরক্ষক ভোজিনিয়ার অসাধারণ নৈপুণ্যে তারা নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে ০-০ গোলে রুখে দিয়ে বড় চমক সৃষ্টি করেছিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026