১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভক্তদের ধন্যবাদ জানালেন এমবাপ্পে

BSSঢাকা

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপে অকুন্ঠ সমর্থনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেখানে তিনি স্বীকার করেছেন ফ্রান্সের শিরোপা না পাওয়াটা সত্যিই দু:খজনক এবং এই হতাশা বেশ কিছুদিন থাকবে।

ভক্তদের ধন্যবাদ জানালেন এমবাপ্পে

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপে অকুন্ঠ সমর্থনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেখানে তিনি স্বীকার করেছেন ফ্রান্সের শিরোপা না পাওয়াটা সত্যিই দু:খজনক এবং এই হতাশা বেশ কিছুদিন থাকবে।

এবারের টুর্নামেন্টে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স মাঠে নেমেছিল। আট ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট জয় করলেও এমবাপ্পের কাছে শিরোপা না পাওয়ার হতাশা অনেক বেশী। সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয় আগেরবারের রানার্স-আপদের।

রিয়াল মাদ্রিদের এই তারকা এনিয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিলেন। এর মধ্যে ২০১৮ সালে শিরোপা জয় করেছিলেন, ২০২২ সালে ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় তার দল।

সোমবার ইনস্টাগ্রামে এমবাপ্পে লিখেছেন, "আমরা দলগত ট্রফিটা ঘরে আনতে পারিনি। এটা কষ্টের, আর এই কষ্ট অনেক দিন থাকবে। আমি অন্য কিছু দেখানোর ভান করব না। গোল্ডেন বুট জিততে পেরে আমি গর্বিত, কিন্তু এর পাশে যদি বিশ্বকাপ ট্রফিটাও থাকত, তাহলে এর মূল্য আমার কাছে অনেক বেশি হতো। হয়তো আমরা আপনাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়ার জন্য ঋণী ছিলাম। কিন্তু গল্পের শেষটা কীভাবে হবে, সেটা সব সময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে আমরা এর জন্য কতটা উজাড় করে দিই। আর আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। অন্তত এ বিষয়টি নিয়ে আমরা গর্ব করতে পারি।"

এবারের বিশ্বকাপে ফ্রান্স অন্যতম ফেবারিট দল ছিল। গ্রুপ আই'য়ে শীর্ষে থেকে তারা নক আউট পর্বে ওঠে। গ্রুপ পর্বে সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে পরাজিত করেছে ফ্রান্স। ডালাসের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে তাদের হতাশ হতে হয়।

সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে দুটি করে গোল করেছেন এমবাপ্পে। এরপর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে পরাজিত হয় ফ্রান্স। এই ম্যাচেও এমবাপ্পে দুই গোল করেন।

এমবাপ্পে আরও বলেছেন, "সতীর্থদের ধন্যবাদ। তাদের পরিশ্রম, তাদের গতি, তাদের পাস- প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত যে দলীয় চেতনা আমাদের এগিয়ে নিয়ে গেছে, সেগুলো না থাকলে আমি কখনোই এতগুলো গোল করতে পারতাম না। এই পুরস্কার যতটা আমার, ঠিক ততটাই পুরো দলের।"

"ছোটবেলায় আমি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম। অন্তত একবার। এখন আমি তিনটি বিশ্বকাপে খেলেছি, একটি জিতেছি, আর এ বছর আমার দেশের অধিনায়কত্ব করার বিরাট সম্মান পেয়েছি। এই অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলব না।"

১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে এ মাসেই ফ্রান্স থেকে বিদায় নিচ্ছেন কোচ দিদিয়ের দেশ্যম। এ সম্পর্কে এমবাপ্পে বলেন, '"দিদিয়েরকে আমার যা বলার ছিল, আমি আগেই বলে দিয়েছি। তিনি জানেন। তাকে, তার পুরো কোচিং স্টাফ, ফিজিও, রাঁধুনি, ফিটনেস কোচ, চালক এবং পর্দার আড়ালে কাজ করা সেই সব মানুষকে ধন্যবাদ, যাদের কাউকেই কেউ দেখে না, অথচ তাদের ছাড়া এসবের কোনো কিছুই সম্ভব হতো না। আর যুক্তরাষ্ট্রজুড়ে যারা আমাদের স্বাগত জানিয়েছেন এবং সমর্থন দিয়েছন, তাদের প্রত্যেককেও আন্তরিক ধন্যবাদ।"

এমবাপে এখন ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দেবেন। অন্যদিকে ফ্রান্স প্রস্তুতি নেবে চলতি শরতের উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোর জন্য, যেখানে দিদিয়ের দেশ্যমের উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

এমবাপ্পে বলেন, ''এই বিশ্বকাপ শেষ হযয় গেছে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। সামনে আরও ম্যাচ আসবে, গ্রীষ্ম ও শীতের আরও অনেক রাত আসবে, যখন আমরা আবার এই একই খেলাকে ঘিরে একসঙ্গে হব... আমাদের যৌথ যাত্রা এখনও অনেক বাকি।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026