১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথমবারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন শামীম

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের হার্ড-হিটার ব্যাটার শামীম পাটোয়ারি। বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো মাঠে নামবেন তিনি।

আবদুল্লাহ শফিকের বদলি হিসেবে লাহোরের হয়ে খেলবেন ২৫ বছর বয়সি শামীম। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তান টেস্ট দলে ডাক পাওয়ায় জিএসএল থেকে সরে দাঁড়ান শফিক।

ছুটি কাটাতে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে লাহোরের কাছ থেকে সুখবর পান শামীম।

দেশের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন শামীম।

লাহোরের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত ৩ ইনিংসে ৭১ রান করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে এখন অবধি ৭ ওয়ানডে ও ৫২ টি-টোয়েন্টি খেলেছেন শামীম। ওয়ানডেতে ৯ দশমিক ৫৭ গড়ে ৬৭ রান এবং টি-টোয়েন্টিতে ১৭ দশমিক ৭৪ গড় ও ১২২ দশমিক ৭২ স্ট্রাইক রেটে ৬২১ রান করেছেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪৬টি ম্যাচে আটটি হাফ-সেঞ্চুরিতে ২১ দশমিক ৩৬ গড় ও ১৩৬ দশমিক ৪০ স্ট্রাইক রেটে ২,১৫৮ রান করেছেন শামীম।

পাঁচ দলের জিএসএল টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে লাহোর।

আগামী বুধবার সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে লাহোরের হয়ে অভিষেকের সম্ভাবনা রয়েছে শামীমের।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026