১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এলপিএল অভিষেকে গলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত সোহান

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে গল গ্যালান্টসের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

এলপিএল অভিষেকে গলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত সোহান

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে গল গ্যালান্টসের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

তিনি জানান, ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দলের জয়ে অবদান রাখতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

গতকাল ডাম্বুলায় ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল গ্যালান্টস।

গলের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে ১৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ২৯ রান করেন বাংলাদেশের সোহান। এছাড়া চামিকা করুনারত্নের ৩৪ বলে অনবদ্য ৭২ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে গল। জবাবে ৭ উইকেটে ১৭৬ রান করে ডাম্বুলা সিক্সার্স। এতে ৪৪ রানে জয় পায় গল।

ম্যাচ শেষে সোহান বলেন, 'আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমি দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং দলের জয়ে অবদান রাখতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'সকালে জানতে পারি, আমি খেলবো। কোচ এবং অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে কথা বলেছিলাম। দলের লক্ষ্য ছিল, ওপেনিং বা টপ অর্ডার থেকে ভালো শুরুর প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, আমি দলের জন্য সেই কাজটি করতে পেরেছি।'

সোহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংসের শুরুতে আত্মবিশ্বাসী হয়ে উঠে গল। এতে মিডল-অর্ডার ব্যাটাররা প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারে।

আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে সোহান বলেন, টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সাথে সাথে ছন্দ ধরে রাখতে চান।

তিনি বলেন, 'আমাদের দলও ভালো খেলছে। আশা করি, আমি টুর্নামেন্টটা দারুণভাবে শেষ করতে পারব। দল জয় পেয়েছে, এটা ভেবে ভালো লাগছে। লিগ পর্বে আমাদের আরও দুটি ম্যাচ বাকি আছে এবং আশা করি আমি ভালো পারফরমেন্স অব্যাহত রাখতে পারব।'

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সমর্থনের কথাও স্বীকার করেন সোহান। তিনি জানান, ভক্তদের আবেগ সবসময়ই অনুপ্রেরণা জোগায়।

সোহান বলেন, 'ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তা অন্য যেকোনো জায়গার চেয়ে আলাদা। এটি ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা যখন ভালো না খেলি, তখন আমাদেরও খারাপ লাগে। আবার যখন ভালো খেলি, তখন সবার আগে তাদের কথাই মনে পড়ে। অনুভূতিটা সত্যিই অন্যরকম। আমি এই টুর্নামেন্টে ভালো করার চেষ্টা করছি এবং আশা করি আমরা দারুণভাবে শেষ করতে পারব।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026