১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এশিয়ান গেমস ক্রিকেটে ফাইনাল খেলার লক্ষ্য জ্যোতির

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : বৃষ্টির বাধা সত্ত্বেও আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এশিয়ান গেমস ক্রিকেটে ফাইনাল খেলার লক্ষ্য জ্যোতির

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : বৃষ্টির বাধা সত্ত্বেও আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস।

আট দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ আটের ম্যাচ জিতলে সেমিফাইনালে হারমানপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের।

আজ আইসিসিকে জ্যোতি বলেন, 'আমরা এমনভাবে প্রস্তুতি নিতে চাই যাতে গতবারের চেয়ে এবার আরও ভালো অবস্থায় থেকে এশিয়ান গেমসে শুরু করতে পারি।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশে এখন সব ভেন্যুতেই বৃষ্টি হচ্ছে। তারপরও টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগে আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ফাইনাল খেলার লক্ষ্য থাকবে।'

জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য মুখিয়ে আছেন জ্যোতি।

এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি রয়েছে বাংলাদেশের। এছাড়া ২০২৭ সালের মাঝামাঝি সময় ইংল্যান্ড সফরে যাবে তারা। ঐ সফরে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স-আপ দলের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগ্রেসদের।

ঐ ম্যাচগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। নারী ক্রিকেটের অন্যতম সেরা তিনটি দলের বিপক্ষে তার সতীর্থরা নিজেদের সেরাটা দেবে বলে প্রত্যাশা করেন জ্যোতি।

তিনি বলেন, 'আমাদের দলের জন্য এটি একটি বিশাল সুযোগ। আমরা সবসময়ই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো জায়গায় খেলতে চেয়েছি। সেখানে খেললে পারফরমেন্সের অনেক উন্নতি হয়।'

তিনি আরও বলেন, 'যেহেতু আমরা সম্প্রতি ইংল্যান্ডে খেলেছি এবং ভালো করেছি, সেই অভিজ্ঞতার ইতিবাচক প্রভাব অবশ্যই আমাদের ওপর পড়বে।'

গতমাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে গ্রুপ-১'এ পাঁচ ম্যাচের মধ্যে দু'টিতে জয় পেয়েছিল টাইগ্রেসরা। ৪ পয়েন্ট নিয়ে গ্রপে চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ থেকে শেষ করে তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026