১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ইংল্যান্ড সফরকে সামনে রেখে পাকিস্তান দলের সাথে যুক্ত হচ্ছেন দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও সৌদ শাকিল।

পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ইংল্যান্ড সফরকে সামনে রেখে পাকিস্তান দলের সাথে যুক্ত হচ্ছেন দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও সৌদ শাকিল।

পিঠের নিচের অংশে ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ ও আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান পাকিস্তান ব্যাটার আবদুল্লাহ ফজল। তার জায়গায় দলে ডাক পেয়েছেন শফিক।

এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানায়, ফজলের বদলি হিসেবে শফিককে দলে নেওয়া হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে সর্বশেষ দেশের হয়ে টেস্ট খেলেছেন শফিক।

ফিটনেস ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন না শাকিল। কিন্তু ইনজুরি থেকে আগেভাগে সুস্থ হয়ে উঠায় দ্রুতই দলের সাথে যোগ দেবেন শাকিল।

পাকিস্তানের ক্রিকেট পরিচালক আকিব জাভেদ বলেছিলেন, ফিটনেস ফিরে পেলে ইংল্যান্ড সফরের দলে যুক্ত হবে শাকিল।

কিন্তু ফজল ছিটকে যাওয়ায় মিডল অর্ডারকে আরও শক্তিশালী করতে নির্ধারিত সময়ের আগেই দলে যুক্ত করা হচ্ছে শাকিলকে। এখন পর্যন্ত ২৩ টেস্টে ৪ শতকে ১,৮০২ রান করেছেন শাকিল।

শনিবার থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচে সাতজন বিশেষজ্ঞ ব্যাটারের পরিবর্তে ছয়জন ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। সাত নম্বর পজিশনে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে। শাকিলের যোগদানে দ্বিতীয় টেস্টে সাতজন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলার সুযোগ পাবে পাকিস্তান।

এদিকে প্রায় এক বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন শফিক। জাতীয় দলে আবারও নিজের জায়গা পাকাপোক্ত করার সুযোগ পাচ্ছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রথম আট টেস্টে ৮৫৬ রান ও ৬৫-এর বেশি গড় নিয়ে দলে নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। কিন্তু পরের নয় ইনিংসে মাত্র ১৩৬ রান করায় দল থেকে বাদ পড়েন শফিক। সব মিলিয়ে সর্বশেষ ৩১ ইনিংসে ২৫.১৩ গড়ে ৭৫৪ রান করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026