১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনজুরি সমস্যা সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল নিয়ে আশাবাদী বাশার

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : ইনজুরির কারনে আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল নিয়ে আশাবাদী বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ইনজুরি সমস্যা সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল নিয়ে আশাবাদী বাশার

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : ইনজুরির কারনে আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল নিয়ে আশাবাদী বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি জানান, ইনজুরি সমস্যা থাকার পরও প্রথম টেস্টের জন্য সেরা দল বেছে নেওয়া হয়েছে।

বেশ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি নিয়ে উদ্বেগের মধ্যেই গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

তিনি জানান, অনেক আগ থেকে দল চূড়ান্ত করা লক্ষ্য ছিল নির্বাচকদের। কারণ সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিক ভালো পারফরমেন্সের সুবাদে টেস্ট দলে কোন পরিবর্তন আনার ইচ্ছা ছিল না। কিন্তু শেষ মুহূর্তে দলের কয়েকজন খেলোয়াড়ের ইনজুরিতে দল নিয়ে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।

বাশার বলেন, 'দ্রুত সুস্থ হয়ে কয়েকজন খেলোয়াড় প্রথম টেস্ট খেলার অবস্থায় ফিরবে, এই আশায় আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু সেটি আর হয়নি। ক্রিকেটে সবসময় সেরা একাদশ পাওয়া যায় না। যারা ফিট ও খেলার জন্য প্রস্তুত, তাদের মধ্যে থেকেই আমরা সেরা দল বেছে নিয়েছি। এই দল নিয়েই প্রথম টেস্টে আমরা ভালো করার ব্যাপারে আশাবাদী।'

উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলিকে দলে ফিরিয়ে আনার বিষয়ে নির্বাচক জানান, বাজে পারফরমেন্সের কারনে জাকেরকে দল থেকে বাদ দেওয়া হয়নি। মূলত ঘরোয়া এবং হাই পারফরমেন্সের ম্যাচ খেলে তাকে ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল।

বাশার বলেন, 'আমরা যা আশা করেছিলাম, সে তেমন পারফরমেন্স কওে প্রমাণ করেছে, সে আবারও দলে ফেরার জন্য প্রস্তুত। এজন্যই আমদের প্রথম পছন্দ ছিল জাকের।'

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার সফরের দলে সুযোগ না পেলেও ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

লিটন দাসের বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়ে বাশার বলেন, প্রাথমিক স্ক্যানে বড় কোনো আঘাত ধরা পড়েনি লিটনের। তবে সিঙ্গাপুরে পরের মেডিকেল রিপোর্টে ফোলা ভাব ধরা পড়েছে। এই অবস্থার কারনে মাঠের ফেরার জন্য পুর্নবাসন প্রক্রিয়া মধ্যেই থাকতে হবে লিটনকে।

জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্টে বাংলাদেশের হারের জন্য ব্যাটিং ইউনিটকেই দায়ী করেন বাশার। তিনি বলেন, 'আমি মনে করি, বাজে ব্যাটিংয়ে আমরা ম্যাচ হেরেছি। প্রথম ইনিংসে যদি ৩শর বেশি রান করতে পারতাম তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। আমাদের বোলিং আক্রমণে অভিজ্ঞ টেস্ট বোলাররা ছিলেন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম।'

অস্ট্রেলিয়া সফরে দলের ব্যাটারদের উদ্দেশ্যে পরামর্শ দিতে গিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক বাশার জানান, আগ্রাসী ব্যাটিংয়ের পরিবর্তে ইতিবাচক মনোভাব নিয়ে ব্যাটারদের খেলতে হবে।

তিনি বলেন, 'আমার বিশ্বাস, অস্ট্রেলিয়ার বোলাররা সবসময়ই প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। অসিরা পাল্টা আক্রমণের সুযোগ নিয়ে থাকে। আমাদের ব্যাটাররা যদি আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে, তাহলে এই কৌশলটি আমাদের জন্য বেশ কার্যকর হতে পারে।'

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিল মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের। দুই ইনিংসে যথাক্রমে- ৩ ও ৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি হৃদয়। দল থেকে হৃদয়ের বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক জানান, হৃদয়কে বাদ দেওয়া হয়েছে, কারণ একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে চার দিনের ম্যাচটি খেললে, সেটি হৃদয়ের জন্য বেশি ভালো হবে।

অস্ট্রেলিয়া সফরে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পেসার মুশফিক হাসান। এ বিষয়ে বাশার জানান, অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা মাথায় রেখেই তাকে দলে নেওয়া হয়েছে। কারণ সেখানকার উইকেটে তার গতি এবং লাইন লেন্থ অনেক বেশি কার্যকর হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026