১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নতুন রূপের টটেনহ্যামের কাছে সেরাটা চান ডি জারবি

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ থেকে অল্পের জন্য রেলিগেশন এড়িয়ে নতুনভাবে দল গড়ে তোলা টটেনহ্যামের খেলোয়াড়দের 'আত্মা ও আবেগ' নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন প্রধান কোচ রবার্তো ডি জারবি।

নতুন রূপের টটেনহ্যামের কাছে সেরাটা চান ডি জারবি

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ থেকে অল্পের জন্য রেলিগেশন এড়িয়ে নতুনভাবে দল গড়ে তোলা টটেনহ্যামের খেলোয়াড়দের 'আত্মা ও আবেগ' নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন প্রধান কোচ রবার্তো ডি জারবি।

গত মৌসুমে ১৭তম স্থানে থেকে কোনোমতে রেলিগেশন এড়ানো স্পার্স নতুন মৌসুমের আগে দলকে শক্তিশালী করতে গ্রীষ্মকালীন দলবদলে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে।

দলের উল্লেখযোগ্য নতুন মুখদের মধ্যে রয়েছেন ওয়েস্ট হ্যাম থেকে আসা মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেস এবং নিউক্যাসল ইউনাইটেড থেকে যোগ দেওয়া সান্দ্রো টোনালি। এছাড়া নিজের সাবেক ক্লাব ব্রাইটন থেকে সেন্টার-ব্যাক ইয়ান পল ফান হেকেকেও দলে ভিড়িয়েছেন ডি জারবি।

এদিকে ফ্রি ট্রান্সফারে দলে যোগ দিয়েছেন ফুল-ব্যাক অ্যান্ডি রবার্টসন, সেন্টার-ব্যাক মার্কোস সেনেসি এবং গোলরক্ষক মার্টিন দুব্রাভকা। ফলে টটেনহ্যামের স্কোয়াডে এসেছে বড় ধরনের পরিবর্তন।

প্রাক-মৌসুম সফরে সিডনিতে থাকা ডি জারবি বলেন, ২২ আগস্ট শুরু হওয়া নতুন মৌসুমে তিনি দলের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন।

তিনি বলেন, "আমি এমন একটি নতুন দল গড়তে চাই, যেখানে থাকবে গুণগত মান, বড় মাপের খেলোয়াড়; কিন্তু একই সঙ্গে থাকবে আত্মা, আবেগ এবং আমাদের সব মূল্যবোধ।"

ইতালিয়ান এই কোচ আরও বলেন, "এখন ফুটবল শুধু মাঠে বা বলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মাঠের বাইরের বিষয়ও, এটি জীবনযাপনের অংশ। দিনের কতটা সময় আপনি আপনার কাজ নিয়ে ভাবছেন, সেটিও গুরুত্বপূর্ণ।"

রোববার নিউজিল্যান্ডে এ-লিগ চ্যাম্পিয়ন অকল্যান্ড এফসিকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুম সফর শুরু করে টটেনহ্যাম। সেই ম্যাচে গোল করেন ডেন স্কারলেট ও রিচার্লিসন।

বুধবার সিডনি এফসির মুখোমুখি হবে স্পার্স। এর তিন দিন পর সিডনিতেই লন্ডনের আরেক ক্লাব চেলসির বিপক্ষে খেলবে তারা।

অকল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুতে একঝাঁক তরুণ খেলোয়াড়কে মাঠে নামান ডি জারবি। পরে শেষ ৩০ মিনিটে মাতেউস ফার্নান্দেস, রিচার্লিসন, কনর গ্যালাঘার ও বেন ডেভিসদের খেলিয়ে মূল দলের একটি ধারণা দেন।

ডি জারবি বলেন, "আমরা কোনো গোল হজম করিনি, কোনো খেলোয়াড়ও চোট পায়নি। এটা দারুণ খবর, বিশেষ করে মৌসুম শুরুর আগে এটি খুবই গুরুত্বপূর্ণ।"

দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আরও নতুন খেলোয়াড় আসতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, "আমার মনে হয় দলবদল পর্ব শেষ হলে আমরা আরও সন্তুষ্ট হব। ক্লাবের মালিক ও পরিচালনা পর্ষদের সঙ্গে আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। তারা এই মৌসুমের জন্য একটি খুব শক্তিশালী দল গড়তে চায়, যাতে ভবিষ্যতের দিনগুলো আবারও গৌরবময় হয়ে ওঠে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026