১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের সমালোচকদের কড়া জবাব দিয়ে বলেছেন, তারা ঘৃণা ও মিথ্যা গুজব ছড়িয়েছেন। তার দাবি, এবারের টুর্নামেন্ট মানুষকে শুধু আনন্দ আর সুখই উপহার দিয়েছে।

বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের সমালোচকদের কড়া জবাব দিয়ে বলেছেন, তারা ঘৃণা ও মিথ্যা গুজব ছড়িয়েছেন। তার দাবি, এবারের টুর্নামেন্ট মানুষকে শুধু আনন্দ আর সুখই উপহার দিয়েছে।

সোমবার প্রকাশিত এক দীর্ঘ খোলা চিঠিতে ইনফান্তিনো সমালোচকদের উদ্দেশ্যে বলেন, টিকিটের মূল্য থেকে শুরু করে ভিসা-সংক্রান্ত নানা বিতর্কে আলোচিত এই বিশ্বকাপ নিয়ে সমালোচনা করার আগে তাদের উচিত একটু থেমে আত্মসমালোচনা করা, ধ্যান করা কিংবা প্রার্থনা করা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফিফার আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে শেয়ার করা এক পোস্টে ইনফান্তিনো লিখেছেন, "দুঃখিত যে আপনারা ঘৃণা ও সমালোচনায় এতটাই আচ্ছন্ন ছিলেন যে এই সবকিছুই দেখতে পাননি।"

তিনি আরও লেখেন, "যারা কলম আর কাগজের আড়ালে কিংবা কম্পিউটারের পর্দার আড়ালে বসে ঘৃণা ও মিথ্যা গুজব ছড়ান, তাদের বলতে চাই- আপনারা যখন সেখানে বসে ছিলেন, তখন আমরা ফিফায় সামনের সারিতে থেকে কঠোর পরিশ্রম করে বিশ্বের সেরা আসরের আয়োজন করেছি।"

"আমরা কোনো সহিংসতা দেখিনি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শতভাগ নিরাপত্তা নিশ্চিত ছিল। ছিল শুধু আনন্দ আর সুখ।"

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ শুরুর আগে আকাশছোঁয়া টিকিটের দাম, ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধের আশঙ্কা এবং তিনটি আয়োজক দেশে তীব্র গরম নিয়ে ব্যাপক উদ্বেগ ছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের অংশগ্রহণ, হাইতির অভ্যন্তরীণ সংকট এবং ডিআর কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবের কারণে ভিসা ও ভ্রমণ-নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সবচেয়ে আলোচিত শিকারের অন্যতম ছিলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

তবে ইনফান্তিনো বিশ্বকাপ পরিচালনায় ফিফার ভূমিকার পক্ষে সাফাই গেয়ে বলেন, "আপনারা যখন ঘৃণা ছড়াচ্ছিলেন, তখন আমরা যুদ্ধরত দুই দেশকে একত্রিত করার জন্য নিরলসভাবে কাজ করেছি। ইরান কোনো ধরনের সমস্যা বা সংঘাত ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।"

তিনি বলেন, "ফুটবল শান্তির বার্তা বহন করে বলেই ইরান দলকে ভিসা দেওয়া হয়েছে। ফুটবল রাজনীতি নয় শান্তির বিষয়। যেসব দেশ গুরুতর স্বাস্থ্য সংকট বা অন্য চ্যালেঞ্জের মুখে ছিল, তাদেরও ভিসা দেওয়া হয়েছে। আপনারা কয়েকজন ভিসা না পাওয়া ব্যক্তির কথা বলেছেন, অথচ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিসা পাওয়া লাখো মানুষের কথা উপেক্ষা করেছেন।"

তবে ইনফান্তিনোর বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছেন ইরানের কোচ আমির ঘালেনোয়ি। তিনি দাবি করেন, বিশ্বকাপে তার দলই ছিল সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। দলের তারকা স্ট্রাইকার মেহদি তারেমিও টুর্নামেন্টে তাদের সঙ্গে হওয়া আচরণকে বিপর্যয় বলে অভিহিত করেন।

বিশ্বকাপে রেফারিং নিয়ে ওঠা সমালোচনারও জবাব দেন ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের ওপর আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা সভাপতিকে অনুরোধ করেছিলেন বলে প্রকাশ হওযয়র পর এ বিতর্ক শুরু হয়। এর ফলে বালোগান শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে খেলার সবুজ সঙ্কেত পান।

ইউরোপীয় ফুটলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বালোগান-সংক্রান্ত ঘটনাকে "নজিরবিহীন, দুর্বোধ্য ও অযৌক্তিক" বলে উল্লখ করে জানায়, এটি "লাল রেখা অতিক্রম করেছে"।

সমালোচকদের উদ্দেশে ইনফান্তিনো বলেন, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কয়েকটি সিদ্ধান্তে আপনাদের অসন্তোষ স্বাভাবিক। তবে দয়া করে প্রকাশ্য নথিপত্র দেখুন, এ ধরনের সিদ্ধান্ত বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ লিগেই নিয়মিত ঘটে।"

তিনি আরও বলেন, "আসলে বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত কিংবা অস্বাভাবিক শাস্তিমূলক রায়- যেমন ভুলবশত লাল বা হলুদ কার্ড দেখানো, অথবা কিছু পরিস্থিতিতে পরে খেলোয়াড়কে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত, বিশ্বের অনেক বড় লিগেই নিয়মিত ঘটনা এবং সেগুলো ব্যাপকভাবে গ্রহণযোগ্য। মজার বিষয় হলো যেসব দেশ নিজেরাই এসব পদ্ধতি অনুসরণ করে, তারাই আবার এগুলোর সমালোচনা করছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026