১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাব দিচ্ছে পাকিস্তান

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিজেদের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান করেছে পাকিস্তান। ৭ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাব দিচ্ছে পাকিস্তান

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিজেদের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান করেছে পাকিস্তান। ৭ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৯৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজ ৮৩ ও শাই হোপ ৩৯ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন আর মাত্র ১ রান যোগ করে ব্যক্তিগত ৮৪ রানে পাকিস্তান পেসার খুররাম শাহজাদের শিকার হন হজ। ১৮৩ বল খেলে ৯টি চার মারেন হজ।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স নাইন্টিতে আউট হন হোপ। পেসার মোহাম্মদ আলির বলে এলবিডব্লিউ হন তিনি। ১৮২ বলে ৯২ রানের ইনিংস খেলার পথে ৬টি চার ও ১টি ছক্কা মারেন হোপ।

দলীয় ৩১১ রানে নবম ব্যাটার হিসেবে থামেন হোপ। এরপর ঐ স্কোরেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। লোয়ার অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪টি চার ও ১ ছক্কায় ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন শামার জোসেফ। আলি ৪টি, আব্বাস ৩টি ও শাহজাদ ২টি উইকেট নেন।

প্রথম ইনিংস শুরু করে তৃতীয় ওভারে উইকেট হারায় পাকিস্তান। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ওপেনার আজান আওয়াইস। ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচের বলে বোল্ড হন তিনি।

দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার ইমাম উল হক ও তিন নম্বরে নামা শান মাসুদ। এই জুটিতেই জোড়া হাফ-সেঞ্চুরির স্বাদ নেন দু'জনে। ৭ চারে ৬৩ রান করা ইমামকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার শামার জোসেফ।

ইমামের বিদায়ে ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। ৩ চারে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন তিনি। কিন্তু দিনের শেষভাগে পেসার জেইডেন সিলেসের শিকার হয়ে ২৩ রানে থামেন বাবর।

বাবর ফেরার ২ ওভার পর দিনের খেলার ইতি ঘটে। ৩ উইকেটে ১৯৯ রানে দিন শেষ করে পাকিস্তান। মাসুদ ১১টি চারে ৮৮ এবং সালমান আঘা শূন্য হাতে অপরাজিত আছেন। রোচ-সিলেস ও জোসেফ ১টি করে উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026