১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে রোববার প্রিমিয়ার লিগের আরেক দল সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লিভারপুল। তবে ডিফেন্ডার জো গোমেজ শুরুতেই চোট পাওয়ায় নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম ম্যাচের এই জয় ম্লান হয়ে যায়।

ন্যাশভিলে ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গোমেজ। নতুন মৌসুমের প্রস্তুতির শুরুতেই এটি লিভারপুলের জন্য বড় ধাক্কা হয়ে আসে।

২৯ বছর বয়সী এই ডিফেন্ডারের চোট ছাড়া দিনটি মার্সিসাইডের ক্লাবটির জন্য ইতিবাচকই ছিল।

কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেডেরিকো কিয়েসা ও লুইস কৌমাসের গোলে নতুন প্রধান কোচ ইরাওলার অধীনে জয় দিয়ে যাত্রা শুরু করে লিভারপুল।

তবে জয়ের পরও ইরাওলা স্বীকার করেছেন, মৌসুম-পূর্ব প্রথম ম্যাচের পর দলটির অনেক উন্নতির সুযোগ রয়েছে।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে তিনি বলেন, "অবশ্যই অনেক কিছু ঠিক করার আছে। এটি তো প্রথম দিন।"

তিনি আরও বলেন, "খেলোয়াড়দের পায়ে ক্লান্তি ছিল, কারণ তারা কঠোর অনুশীলন করেছে। তাই আমাদের খেলায় কিছুটা সতেজতার অভাব ছিল। তবে এটি উন্নতির জন্য ভালো একটি সূচনা এনে দিয়েছে।"

স্প্যানিশ কোচ স্বীকার করেন, গোমেজের চোটই ছিল দিনের সবচেয়ে হতাশাজনক ঘটনা।

ইরাওলা সেন্টার-ব্যাক জেরেমি জাকের সর্বশেষ অবস্থাও জানিয়েছেন। কাঁধের চোটের কারণে গত মৌসুম শেষ হওয়ার আগেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। এ গ্রীষ্মেই তিনি লিভারপুলে যোগ দিয়েছেন।

ম্যানেজার জানান, জাকেকে ফেরানোর ক্ষেত্রে ক্লাব সতর্ক অবস্থান নেবে। ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে লিভারপুলের যুক্তরাষ্ট্র সফরের শেষ প্রাক-মৌসুম ম্যাচে তাকে খেলানোর আশা করা হচ্ছে।

প্রিমিয়ার লিগে ২৩ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের মাঠে মৌসুমের প্রথম ম্যাচের আগে লিভারপুল আরও চারটি প্রীতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ হিসেবে থাকবে রেক্সহ্যাম, লিডস ইউনাইটেড, এএস মোনাকো ও কোমো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026