১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : জাপানের ৫৯ বছর বয়সী সাবেক স্ট্রাইকার কাজুয়োশি মিউরা প্রায় চার বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছেন। সপ্তাহান্তে তার দল ফুকুশিমা ইউনাইটেড এম্পেররস কাপের বাছাইপর্বে ইওয়াকি ফুরুকাওয়া এফসিকে ৭-০ গোলে হারায়।

চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : জাপানের ৫৯ বছর বয়সী সাবেক স্ট্রাইকার কাজুয়োশি মিউরা প্রায় চার বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছেন। সপ্তাহান্তে তার দল ফুকুশিমা ইউনাইটেড এম্পেররস কাপের বাছাইপর্বে ইওয়াকি ফুরুকাওয়া এফসিকে ৭-০ গোলে হারায়।

পেশাদার ক্যারিয়ারের ৪১তম মৌসুমে খেলতে থাকা পাকা চুলের এই কিংবদন্তি, যিনি 'কিং কাজু' নামে পরিচিত, জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে দলের পঞ্চম গোলটি করেন। এটি ছিল ২০২২ সালের নভেম্বরের পর তার প্রথম গোল। ম্যাচের ৫২তম মিনিটে তাকাতোরা এইনাগার ক্রস বক্সের ভেতরে পেযয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান মিউরা। মুহূর্তটি যেন তার সোনালি দিনের স্মৃতি ফিরিযয়ে এনেছিল।

ম্যাচ শেষে মিউরা বলেন, "পরিস্থিতিটা একটু এলোমেলো ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সঠিক জায়গায় ছিলাম। তাই আমার মনে হয়, আমরা ভালো অবস্থান নিয়েছিলাম। কোচ আমাকে ওই সময় পর্যন্ত খেলার সুযোগ দিয়েছিলেন। আমি তার এবং সবার প্রত্যাশার মর্যাদা রাখতে চেয়েছিলাম।

"সবচেয়ে বড় কথা, আমরা তখন অনেক ব্যবধানে এগিযয়ে ছিলাম। তারপরও খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকেরা সবাই মিলে ওই একটি গোল এমন আনন্দের সঙ্গে উদ্যাপন করেছে- এটাই আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে।"

মিউরা ১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন। এরপর তিনি ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবেও খেলেছেন।

১৯৯৩ সালে জাপানের পেশাদার জে-লিগ চালু হওয়ার সময় দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯০ সালে জাপান জাতীয় দলে অভিষেক হলেও, ১৯৯৮ সালে জাপানের প্রথম বিশ্বকাপ আসরের দলে তাকে বিস্ময়করভাবে রাখা হয়নি। অথচ জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে তিনি করেছিলেন ৫৫ গোল।

চলতি বছরের জানুয়ারিতে ধারে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দেওয়ার পর মিউরা বলেছিলেন, গোল ও অ্যাসিস্ট করে নতুন ক্লাবের আস্থার প্রতিদান দিতে চান তিনি।

এর আগে গত মৌসুমে তিনি চতুর্থ বিভাগের ক্লাব এ্যাথলেটিকো সুজুকার হয়ে খেলেছিলেন। সেখানে আটটি ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি এবং মৌসুম শেষে দলটি অবনমিত হয়ে জাপানের আঞ্চলিক লিগে নেমে যায়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026