১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রজার্সকে নিয়ে আশাবাদী আলোনসো

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : চেলসির নতুন ম্যানেজার জাবি আলোনসো বলেছেন, মরগান রজার্স একজন "দারুণ সাইনিং"। তিনি বিশ্বাস করেন, ইংল্যান্ডের এই মিডফিল্ডার দলকে আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করে তুলবেন এবং কোল পালমারের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো হবে।

রজার্সকে নিয়ে আশাবাদী আলোনসো

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : চেলসির নতুন ম্যানেজার জাবি আলোনসো বলেছেন, মরগান রজার্স একজন "দারুণ সাইনিং"। তিনি বিশ্বাস করেন, ইংল্যান্ডের এই মিডফিল্ডার দলকে আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করে তুলবেন এবং কোল পালমারের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো হবে।

বহুমুখী প্রতিভার অধিকারী রজার্সকে গত সপ্তাহে অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে চেলসি। এটি কোনো ব্রিটিশ ফুটবলারের জন্য রেকর্ড ট্রান্সফার ফি।

ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চেলসির দায়িত্বে প্রথমবার মাঠে নামার আগে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতে পেরে আলোনসো দারুণ আনন্দিত বলে জানান।

স্প্যানিশ কোচ সাংবাদিকদের বলেন, "এটি দারুণ একটি সাইনিং। আমার মনে হয় ওই পজিশনে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের প্রয়োজন ছিল। আর আমি নিশ্চিত, মরগানের চেয়ে ভালো বিকল্প খুব বেশি ছিল না। তাই আমরা ভীষণ খুশি। এটি আমাদের সবার জন্য অনেক বড় বিষয়।"

গত মৌসুমে প্রিমিয়ার লিগে দশম স্থানে থেকে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ হারানো চেলসির জন্য এই সাইনিংকে বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

তবে আলোনসোকে এখন আক্রমণাত্মক মিডফিল্ডে রজার্স, কোল পালমার, পেদ্রো নেতো, এস্তেভাও উইলিয়ান এবং গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেওয়া আরেক খেলোয়াড় জিওভানি কুয়েন্দাকে কীভাবে একসঙ্গে খেলাবেন, সেই সমাধান বের করতে হবে।

পালমারের পাশে রজার্সকে কীভাবে খেলাবেন, এমন প্রশ্নের জবাবে আলোনসো বলেন, "আমার একটি পরিকল্পনা আছে। আমার একটি ধারণা রয়েছে। আমি তাদের দুজনকে খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে দেখছি।"

রজার্স ও পালমার ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের খেলার ধরনেও বেশ মিল রয়েছে।

আলোনসো আরও বলেন, "দলে এমন খেলোয়াড় দরকার যারা স্থিতিশীলতা দেবে, আবার এমন খেলোয়াড়ও দরকার যারা আরও স্বাধীনভাবে খেলতে পারবে। আমরা যদি সঠিক ভারসাম্য খুঁজে পাই এবং বিশেষ প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত জায়গায় খেলাতে পারি, তাহলে বল দখলে এবং বল ছাড়া- দুই পরিস্থিতিতেই আমরা আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠব।"

গত দুই বছর ধরে রজার্সকে দলে ভেড়ানোর চেষ্টা করছিল চেলসি। অ্যাস্টন ভিলার চাওয়া বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি না হওয়ায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে পেছনে ফেলে শেষ পর্যন্ত তাকে দলে টানে লন্ডনের ক্লাবটি।

এই দলবদলের মাধ্যমে চলতি মাসের শুরুতে ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্ট থেকে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে নিয়ে যে ব্রিটিশ ট্রান্সফার ফি-র রেকর্ড গড়েছিল, সেটিও ভেঙে যায়।

বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জনে ভূমিকা রাখার কারণে রজার্স চেলসির অস্ট্রেলিয়া সফরে নেই। তাকে নিয়ে আলোনসো বলেন, "আমার মনে হয়, তার অন্যতম বড় গুণ হলো তার বহুমুখিতা। সে স্ট্রাইকারের কাছাকাছি, মাঝমাঠের আক্রমণাত্মক পকেট পজিশনে খেলতে পারে। ডান দিকেও খেলেছে, তবে আমার মনে হয় বাম দিক থেকে খেললে সে আরও কার্যকর। আমরা তাকে সেই জায়গাতেই খেলাব, যেখানে সে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের স্বাভাবিক খেলাটা উপভোগ করতে পারে। আমি নিশ্চিত, আশপাশের খেলোয়াড়দের সঙ্গে তার ভালো সমন্বয় গড়ে উঠবে।

"আমরা যদি তাদের মধ্যে সেই সমন্বয়, ছোট ছোট বোঝাপড়া এবং একে অপরকে খুঁজে নেওয়ার অভ্যাস তৈরি করতে পারি, তাহলে আমাদের দলের খেলার মান অনেকটাই এগিযয়ে যাবে।"

চেলসি শনিবার সিডনিতে লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে। এরপর ৫ আগস্ট জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ খেলতে তারা হংকং সফরে যাবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026