১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জাতীয় দলের নতুন কোচ বোমেলকে স্বাগত জানালেন কোর্তোয়া

BSSঢাকা

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে মার্ক ফন বোমেলের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে ফন বোমেলের সঙ্গে আলোচনা করবেন।

জাতীয় দলের নতুন কোচ বোমেলকে স্বাগত জানালেন কোর্তোয়া

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে মার্ক ফন বোমেলের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে ফন বোমেলের সঙ্গে আলোচনা করবেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিদায়ের পরই কার্যত রুডি গার্সিয়ার চুক্তি শেষ হয়ে যায়। ফরাসি বংশোদ্ভূত এই কোচ এবং বেলজিয়াম ফুটবল ফেডারেশন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়।

এরপর দ্রুতই গার্সিয়ার স্থলাভিষিক্ত হন বোমেল। কোর্তোয়ার বিশ্বাস, সাবেক ডাচ আন্তর্জাতিক এই ফুটবলার নতুন দায়িত্বে খেলোয়াড়দের পূর্ণ সম্মান অর্জন করবেন।

একটি স্পনসরশিপ অনুষ্ঠানে সাংবাদিকদের কোর্তোয়া বলেন, "এটা খুব একটা বিস্ময়কর ছিল না, কারণ বেশ কিছুদিন ধরেই তার নাম আলোচনায ছিল।"

তিনি বলেন, "আমার মনে হয়, অ্যান্টওয়ার্পে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন শীর্ষস্থানীয় কোচ। অনেক খেলোয়াড়ই তার সম্পর্কে খুব ইতিবাচক কথা বলে। তাই তার সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয হলো, ফন বোমেল নিজেও সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন এবং এ ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে।

"সর্বোচ্চ পর্যাযয়ের সেই অভিজ্ঞতা অবশ্যই বড় ইতিবাচক দিক এবং এর ফলে খেলোয়াড়দের কাছ থেকে স্বাভাবিকভাবেই অনেক সম্মান পাওয়া যায়।"

তবে ৩৪ বছর বয়সী কোর্তোয়া আদৌ ফন বোমেলের অধীনে খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত।

বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক বলেছিলেন, তিনি বেলজিয়ামের হয়ে খেলতে চান। তবে শর্ত হলো, আসন্ন নেশন্স লিগে তাকে বিশ্রামে রাখতে হবে।

কোর্তোয়া বলেন, "বিশ্বকাপের পর অবশ্যই আমি জাতীয় দলে খেলতে চাই। তবে সবকিছু নির্ভর করবে ফন বোমেলের সঙ্গে আমার আলোচনার ওপর।

"আমি নেশনস লিগের সময় কিছুটা বিশ্রাম নিতে চাই। এ বিষয়ে আমাদের একটি সমঝোতায় পৌঁছাতে হবে। এরপরই আমি সিদ্ধান্ত নেব, আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাব কি না।"

কোর্তোয়া বেলজিয়ামের বিশ্বকাপ থেকে বিদায়ের বিষয়েও কথা বলেন। ১০ জুলাই লস অ্যাঞ্জেলেসে স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। তার বদলি সেনে লামেন্স একটি ভুল করেন, যার সুযোগ নিয়ে স্পেন ২-১ ব্যবধানে জয় পায়।

কোর্তোয়া বলেন, "আমি শুধু অনুভব করছিলাম যে আর গোল কিক নিতে পারছিলাম না। সেটা কোনো ডিফেন্ডার নিতে পারত। ওপেন প্লেতে আমি তখনও পাশের দিকে পাস দিতে সক্ষম ছিলাম। কিন্তু কোচ বলেছিলেন, আমরা একমত হয়েছি যে শতভাগ ফিট খেলোয়াড়রাই খেলবে। ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা ছিল না।"

কোর্তোয়া আরও বলেন, বিশ্বকাপে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়া গার্সিয়ার সঙ্গে তার কখনো কোনো মতবিরোধ হয়নি।

তিনি বলেন, "অবশ্যই আমি হতাশ ছিলাম, কারণ প্রতিপক্ষ ছিল স্পেন এবং আমরা তখন ভালো ছন্দে ছিলাম। কিন্তু দলের গুরুত্ব আমার চেয়ে অনেক বেশি। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এ নিয়ে কখনো কোনো তিক্ততা তৈরি হয়নি। আমি কখনোই গার্সিয়ার সম্পর্কে খারাপ কিছু বলতে চাইনি।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026