১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল

BSSঢাকা

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ ইমার্জিং দল। এই সফরে একটি ত্রিদেশীয় সিরিজ এবং দু'টি চারদিনের ম্যাচ খেলবে তারা।

আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ ইমার্জিং দল। এই সফরে একটি ত্রিদেশীয় সিরিজ এবং দু'টি চারদিনের ম্যাচ খেলবে তারা।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং দলের সাথে আরও অংশ নেবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং ইউএসএসএ দল।

৩০ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএ। প্রিটোরিয়ায় ১ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু'বার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজের পর দু'টি চারদিনের ম্যাচে লড়বে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

প্রথম চার দিনের ম্যাচটি ১৬ থেকে ১৯ আগস্ট পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভালে অনুষ্ঠিত হবে। ২৩ থেকে ২৬ আগস্ট বেনোনির উইলোমুর পার্কে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলতে নামবে দু'দল।

ইতোমধ্যে নিজেদের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করে ইমার্জিং দলে জায়গা করে নিয়েছেন বেশ কিছু খেলোয়াড়। যারা ভবিষ্যতে জাতীয় দলে ডাক পাওয়ার দাবি রাখে।

ইতোমধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন জাকির হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন তারা। আসন্ন এই সফর দিয়ে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে আবারও জাতীয় দলে ফেরার লক্ষ্য থাকবে তাদের।

বাংলাদেশ ইমার্জিং দল : জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বশির রাতুল, মইন খান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, আনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হাসান ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হাশিম, হাবিবুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026