২৬ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শীর্ষস্থান পুনরুদ্ধার করল ভারত

BSSঢাকা

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : চলমান জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

শীর্ষস্থান পুনরুদ্ধার করল ভারত

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : চলমান জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

হারারেতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ উইকেটে ও ৯০ রানে জিতেছিল ভারত। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার। এতে ইংল্যান্ডকে হটিয়ে আবারও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে ভারত।

বর্তমানে সমান ২৬৮ রেটিং আছে ভারত ও ইংল্যান্ডের। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে র্যাংকিং তালিকায় শীর্ষে শ্রেয়াস আইয়ারের দল।

জিম্বাবুয়ে সফরের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর করে ভারত। আয়ারল্যান্ডের কাছে দুই ও ইংল্যান্ডের কাছে চার ম্যাচ হেরে দীর্ঘ ১,৬০৫ দিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ স্থান হারায় টিম ইন্ডিয়া। ১৫ দিন পর আবারও সিংহাসন দখল করল ভারত।

র্যাংকিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (২৬০ রেটিং), নিউজিল্যান্ড (২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (২৪৪ রেটিং), পাকিস্তান (২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪ রেটিং)।

২২৪ রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ।

নবম ও দশম স্থানে আছে শ্রীলংকা (২২১ রেটিং) এবং আফগানিস্তান (২২০ রেটিং)।

ভারতের বিপক্ষে সিরিজ জয়ে জিম্বাবুয়েকে সরিয়ে ১১তম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। তাদের রেটিং ২০৫। ২০২ রেটিং নিয়ে ১২তম স্থানে আছে জিম্বাবুয়ে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

পাকিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেতে পারেন রুট-ট্রেসকোথিক

পাকিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেতে পারেন রুট-ট্রেসকোথিক

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : অধিনায়ক বেন স্টোকসের পর কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব ছাড়েন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। তাই ইংল্যান্ডের অধিনায়ক ও কোচের পদ এখন শূন্য। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে কোচ-অধিনায়ক নিয়োগ দিতে মরিয়া ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

7/26/2026

গোমেজের চোটে দু:শ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা

গোমেজের চোটে দু:শ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : লিভারপুলের প্রীতি ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের পরও জো গোমেজের চোটকে নিজের দায়িত্বগ্রহণের শুরুতে "সবচেয়ে খারাপ খবর" বলে মন্তব্য করেছেন লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা।

7/26/2026

পাকিস্তান সিরিজ খেলবেন না জোসেফ

পাকিস্তান সিরিজ খেলবেন না জোসেফ

পাকিস্তান সিরিজ খেলবেন না জোসেফ

7/26/2026

বৃষ্টি বিঘ্নিত দিনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪ রান

বৃষ্টি বিঘ্নিত দিনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪ রান

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৯৪ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কয়েক দফা বৃষ্টি হওয়ায় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৬৭ ওভার। আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হয় দিনের খেলা।

7/26/2026

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচী চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচী চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : নতুন মৌসুমকে সামনে রেখে প্রাক-মৌসুম সূচী চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। আগামী ২১ আগস্ট থেকে ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হচ্ছে।

7/26/2026

ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার

ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কারকাজ চলাকালে নিহত এক শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনা।

7/26/2026

মেসিবিহীন মায়ামির জয়, ক্যাসেমিরোর অভিষেক

মেসিবিহীন মায়ামির জয়, ক্যাসেমিরোর অভিষেক

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): বিশ্বকাপ শেষে এখনও বিশ্রামে থাকা সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই ইন্টার মায়ামি শনিবার মন্ট্রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচটিতে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর।

7/26/2026

ভিনিসিয়াসকে দলে নিতে আগ্রহী আর্সেনাল

ভিনিসিয়াসকে দলে নিতে আগ্রহী আর্সেনাল

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে আর্সেনাল। আর্থিক দিক বিবেচনায় ব্রাজিলের এই তারকাকে দলে নেয়া সম্ভব কিনা সে বিষয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে বলে আর্সেনাল সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে। যদিও পুরো বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

7/26/2026