১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসিবিহীন মায়ামির জয়, ক্যাসেমিরোর অভিষেক

BSSঢাকা

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): বিশ্বকাপ শেষে এখনও বিশ্রামে থাকা সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই ইন্টার মায়ামি শনিবার মন্ট্রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচটিতে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর।

মেসিবিহীন মায়ামির জয়, ক্যাসেমিরোর অভিষেক

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): বিশ্বকাপ শেষে এখনও বিশ্রামে থাকা সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই ইন্টার মায়ামি শনিবার মন্ট্রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচটিতে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর।

মায়ামির জয়ের একমাত্র গোলটি আসে ৮১তম মিনিটে লুইস সুয়ােেজর পেনাল্টি থেকে। এর আগে মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরাস মাথায় ভয়াবহ আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

বল দখলের লড়াইয়ে লাফিয়ে ওঠার সময় এফ্রাইন মোরালেসের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় বার্তেরামের। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ নিস্তেজ অবস্থায় পড়ে থাকেন।

উভয় দলের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য সংকেত দেন। চিকিৎসকদের দীর্ঘ সময়ের সেবার পর দীর্ঘ বিরতির শেষে অ্যাম্বুলেন্সে করে বার্তেরামেকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস পরে জানান, বার্তেরাম ভালো আছেন এবং তার জ্ঞান রয়েছে। তিনি বলেন, "তার পরিবারের সদস্যদের সবকিছু জানানো হয়েছে। আমরা কী করব বুঝতে পারছিলাম না। পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক।"

স্পট কিক থেকে গোল করে সুয়রেজ মায়ামিকে এগিয়ে দেন। গোল উদ্যাপনের সময় বার্তেরামের জার্সি তুলে ধরে তাকে উৎসর্গ করেন।

লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ টানা তিন ম্যাচে নিজের ষষ্ঠ গোল করলেন। চলতি মৌসুমে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯।

ব্রাজিলের হয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্যাসেমিরো এই সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দেওয়ার পর মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলেন।

৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার পুরো ম্যাচজুড়ে মাঝমাঠের ছন্দ নিয়ন্ত্রণে রাখলেও দুই দলই গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।

গত সপ্তাহান্তে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর বিশ্রামে থাকায় মেসি এবং তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল টানা দ্বিতীয় ম্যাচেও খেলেননি।

এমএলএস কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচে মেসির খেলা বাধ্যতামূলক হবে না।

বিশ্বকাপের বিরতির পর এমএলএস পুনরায় শুরু হওয়ার পর মায়ামি টানা দুই ম্যাচ জিতেছে। সব মিলিয়ে তাদের জয়ের ধারা এখন ছয় ম্যাচে পৌঁছেছে। তবে তারা এখনও ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে। ন্যাশভিল শনিবার অরল্যান্ডো সিটির কাছে ১-০ গোলে হেরেছে।

বুধবার মায়ামির কাছে পরাজিত শিকাগো ফায়ারও শনিবার ইয়াঙ্কি স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে। ফলে বার্সেলোনা থেকে যোগ দেওয়ার পর রবার্ট লিওয়ানদোস্কিকে প্রথম জয়ের জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে।

নিউ ইয়র্ক সিটির হয়ে গোল করেন আগুস্তিন ওহেদা, নিকোলাস ফার্নান্দেজ ও মালাচি জোনস। শিকাগোর একমাত্র গোলটি করেন জোয়েল ওয়াটারম্যান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026