১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রানা

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া মাটিতে ঐতিহাসিক টেস্ট সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। বাঁ-দিকের পেশিতে 'গ্রেড-২' চোটের কারণে অসিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগার পেসার নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রানা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া মাটিতে ঐতিহাসিক টেস্ট সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। বাঁ-দিকের পেশিতে 'গ্রেড-২' চোটের কারণে অসিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগার পেসার নাহিদ রানা।

আজ এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বর্তমান ক্রিকেটের অন্যতম দ্রুতগতির বোলার এবং বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম প্রধান শক্তি রানা। গত ১৭ জুলাই জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি ম্যাচে এই চোটে পড়েন তিনি। পরবর্তী স্ক্যানে তার ইনজুরি নিশ্চিত হওয়া যায়।

বিসিবির তথ্য অনুযায়ী, টিস্যু বা পেশির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে রানার প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। এরপর বোলিং বা কাজের চাপ ধীরে ধীরে বাড়ানোর জন্য আরও দুই থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন হবে। সব মিলিয়ে পুরোপুরি সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রানার অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। দীর্ঘ ২৩ বছর পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে টাইগাররা।

তবে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে নিয়ে স্বস্তির খবর রয়েছে। গত ১৪ জুলাই পাওয়া বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের 'গ্রেড-১' ইনজুরি থেকে সেরে উঠছেন তিনি।

বিসিবি জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে চলছে শরিফুলের। ২৯ জুলাই বোলিং শুরুর কথা রয়েছে এবং ১২ আগস্ট ফিটনেস পরীক্ষা করা হবে। প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম থাকলেও, চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার সাপেক্ষে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে শরিফুলের।

এদিকে বাঁ-পায়ের নিচের অংশের পেশির চোটের কারণে সিঙ্গাপুরে 'প্লেটলেট-রিচ প্লাজমা' (পিআরপি) চিকিৎসা নিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরার লক্ষ্য তার।

বিসিবি জানিয়েছে, ২৮ জুলাই থেকে ধাপে ধাপে রানিং ও কন্ডিশনিং কর্মসূচি শুরু করবেন লিটন। ১৩ আগস্ট তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করলে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনায় নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন পেসার তানজিম হাসান সাকিব। ফলো-আপ স্ক্যানে দেখা গেছে, সুস্থ হয়ে উঠার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং আট থেকে দশ সপ্তাহ পর আবারও স্ক্যান করাতে হবে তার।

ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। জুলাইয়ের শেষ দিকে ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে ফিজের। সুস্থ হওয়ার প্রক্রিয়া পরিকল্পনামাফিক এগোলে ১৮ আগস্টের পর দলের জন্য বিবেচনায় আসতে পারেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ১৩ আগস্ট প্রথম এবং ম্যাকাইতে ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু করবে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026