১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার আচরণকে ‘অসহনীয়’ বললেন ডি লা ফুয়েন্তে

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, রোববারের বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণে তিনি বিস্মিত ও মর্মাহত। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাঁধে, যার জেরে ফিফা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

ফেরান তোরেস অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে জয়সূচক গোল করে স্পেনকে তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা উপহার দেন।

শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা যায়। তাদের মধ্যে ছিলেন ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মিডফিল্ডার গাভি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে মাঠে নেমে দুই পক্ষের খেলোয়াড়দের আলাদা করে পরিস্থিতি শান্ত করতে হয়।

ঘটনার তদন্তে ফিফা একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্তে নির্ধারণ করা হবে, ম্যাচ-পরবর্তী এই বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না।

ডি লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই'কে তিনি বলেন, "এমন মানের খেলোয়াড়দের কাছ থেকে এ ধরনের আচরণ আমার কাছে অসহনীয় ও অগ্রহণযোগ্য। অথচ ম্যাচের আগের দিনগুলোতে আমি তাদের এবং তাদের অসাধারণ কোচের প্রশংসাই করেছি। এ ধরনের আগ্রাসন ও উসকানির মুখেও আমাদের খেলোয়াড়দের আচরণ আমি বিশেষভাবে তুলে ধরতে চাই। তারা সব সময় সংযম বজায় রেখেছে এবং প্রকৃত পেশাদারের মতো আচরণ করেছে।"

ফাইনালের পর ঘটে যাওয়া ওই সংঘর্ষে নিজের ভূমিকার জন্য বুধবার আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা ক্ষমা চেয়েছেন।

২০২৪ সালে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো ডি লা ফুয়েন্তে বলেন, ২০৩০ সালে নিজ দেশ আয়োজিত বিশ্বকাপে স্পেন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা যেকোনো কোচের জন্য সর্বোচ্চ গর্বের বিষয় হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026