১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চিলির ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে এসেই সকলের নজড়ে পড়েছে আফ্রিকান দেশ কেপ ভার্দের পারফরমেন্সে। দলের এই স্বপ্নের অভিষেকের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপ শেষে তাকে নিয়ে ফুটবল দুনিয়ায় হইচই পড়ে যায়। তারই ধারাবাহিকতায় চিলিয়ান ক্লাব কোলো কোলো ভোজিনহার সাথে চুক্তি সম্পন্ন করেছে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এ সম্পর্কে ক্লাব সভাপতি আনিবাল মোসা বলেছেন, 'ভোজিনহা কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যেই সে চিলিতে এসে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর তাকে মনুমেন্টাল স্টেডিয়ামে সকলের সামনে পরিচয় করিয়ে দেয়া হবে।'

স্পেনের সাথে ভোজিনহার দূরন্ত পারফরমেন্সে কেপ ভার্দে গোলশুন্য ড্র করে। নক আউট পর্বে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল শেভাস থেকে চিলিতে পাড়ি জমিয়েছেন ভোজিনহা যার পুরো নাম জোসিমার হোসে ইভোরা দিয়াস। ২৬ বছরের আগ পর্যন্ত তিনি পেশাদার কোন ক্লাবের সাথে চুক্তি করতে পারেননি। অভিজ্ঞ এই গোলরক্ষক খেলেছেন সাইপ্রাস, স্লোভাকিয়া, মলডোভা ও এ্যাঙ্গোলার বিভিন্ন ক্লাবে।

মোসা আরও বলেন, 'সে দুর্দান্ত ফর্মে আছে। এ কারনেই তার সাথে আমরা চুক্তি করেছি।'

ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ক্যাসিমিরোর সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোজিনহা বিশাল ফ্যান ফলোয়াড় তৈরী করেছেন। বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্সের পর ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে ৩ কোটিতে দাঁড়িয়েছে।

৩৪ বারের চিলিয়ান লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো বর্তমান মৌসুমে টেবিলের মাঝামাঝিতে আছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026