১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ শেষ ফজলের

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : পিঠের নিচের অংশে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ব্যাটার আবদুল্লাহ ফজল। আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অনুশীলনে চোট পান ফজল।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেশনে পিঠে চোট পান ফজল। তার পরিবর্তে দুই সিরিজের দলে কাকে দলে নেওয়া হবে, সেটি যথাসময়ে জানাবে বোর্ড।

পিসিবি আরও জানায়, এমআরআই স্ক্যান এবং মূল্যায়নের পর ফজলের পুনর্বাসন প্রয়োজন নিশ্চিত করেছে পাকিস্তান দলের মেডিকেল প্যানেল।

ফজল দ্রুত সুস্থ হয়ে উঠার আশা করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, 'ফজলের জন্য শুভকামনা জানাই এবং আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার প্রতিভা আমাকে খুব মুগ্ধ করেছে। প্রথম সিরিজের পর সে খুব আত্মবিশ্বাসী ছিল এবং তার মনোবলও চাঙ্গা ছিল।'

গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফজলের। অভিষেকের দুই ইনিংসেই ৬০ ও ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৯ ও ৬ রানে আউট হন ফজল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন ফজল। ওয়েস্ট ইন্ডিজ বাছাই একাদশের বিপক্ষে পাকিস্তানের দুই ইনিংসে অপরাজিত ৫০ ও ৪৮ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

ফজলের অনুপস্থিতিতে অভিষক হতে পারে মিডল অর্ডার ব্যাটার মুহাম্মাদ আওয়াইস জাফরের। ফিটনেসজনিত সমস্যার কারণে দলে না থাকা সৌদ শাকিলের জায়গায় নেওয়া হয় জাফরকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026