১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইমনের ঝড়ো ইনিংসে টানা দ্বিতীয় জয় লাহোরের

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তার ৩৩ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংসের সুবাদে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইমনের দল পাকিস্তানের লাহোর কালান্দার্স ৩৮ রানে হারিয়েছে আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ডেজার্ট ভাইপার্সকে।

প্রথম ম্যাচে লাহোর ১৬ রানে হারায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কচার্সকে। ম্যাচে ৯ বল খেলে মাত্র ৩ রান করেন ইমন।

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গতরাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লাহোর।

৩৭ রানের সূচনার পর দলীয় ৪৯ রানে তৃতীয় উইকেট হারায় লাহোর। চতুর্থ উইকেটে ফারহান ইউসাফের সাথে ২৯ বলে ৪৪ যোগ করে লাহোরকে ভালো অবস্থায় নেন ইমন।

দলীয় ৯৩ রানে ইউসাফ ফেরার পর পঞ্চম উইকেটে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ৪২ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাহোরকে বড় সংগ্রহ এনে দেন ইমন। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় লাহোর।

৩টি করে চার-ছক্কায় ৩৩ বলে অনবদ্য ৪৭ রান করেন ইমন। ২৩ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলার পথে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান ব্রেসওয়েল। ২২ রান করেন ইউসাফ। জবাবে ৫২ বলে ৭০ রানের সূচনা করে ডেজার্ট। এরপর ৬৮ রানে ৯ উইকেট পতনে হার বরণ করে নেয় তারা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানে থামে ডেজার্টের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আন্দ্রেস গাউস।

লাহোরের উসামা মির ২৩ রানে ৪ উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026