১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সিনার, জকোভিচ

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে অনুষ্ঠিতব্য এটিপি মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইয়ানিক সিনার ও নোভাক জকোভিচ, আয়োজক টেনিস কানাডা এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সিনার, জকোভিচ

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে অনুষ্ঠিতব্য এটিপি মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইয়ানিক সিনার ও নোভাক জকোভিচ, আয়োজক টেনিস কানাডা এই তথ্য নিশ্চিত করেছে।

বিশ্ব টেনিসের ব্যস্ত সূচির মধ্যে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ- দুজনেই চলতি মাসের শুরুতে উইম্বলডনে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। ইতালির সিনার পুরুষদের একক শিরোপা জিতেছেন, আর সার্বিয়ার জোকোভিচ পৌঁছেছেন সেমিফাইনালে।

এক বিবৃতিতে সিনার বলেন, "আমার দল নিয়ে সব দিক সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করব। এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা কখনোই সহজ নয়। তবে আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।"

আগামী ১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য মন্ট্রিয়ালের প্রতিযোগিতাটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট এবং ইউএস ওপেনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আসর। একই সময়ে নারীদের ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে টরন্টোতে। দুটি প্রতিযোগিতা প্রতিবছর পালাক্রমে মন্ট্রিয়ল ও টরন্টো শহরে আয়োজন করা হয়।

শেষ মুহূর্তে সিনার ও জোকোভিচের নাম প্রত্যাহারে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা উল্লেখ করেন, গত বছর টরন্টোতে অনুষ্ঠিত আসর থেকেও এই দুই তারকা সরে দাঁড়িয়েছিলেন। টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো এক বিবৃতিতে বলেন, "আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বুঝতে পারি যে এত ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। তবে গত কয়েক বছরে এ ধরনের শেষ মুহূর্তের প্রত্যাহারের ঘটনা যেভাবে বাড়ছে, তা আমাদের টুর্নামেন্টের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করছে।

মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলো ট্যুরের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। তাই সমর্থকদেরও প্রত্যাশা থাকে, বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখবেন।"

তেত্রো জানান, এটিপির সঙ্গে তারা এমন কিছু সমন্বয় নিয়ে আলোচনা করছেন, যা অদূর ভবিষ্যতেই প্রয়োজন, যাতে মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলোর মর্যাদা ও প্রতিযোগিতার মান অক্ষুন্ন থাকে, একই সঙ্গে খেলোয়াড়দের বাস্তব পরিস্থিতিও বিবেচনায় রাখা যায়।

এ অবস্থায় ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও উইম্বলডন রানার্স-আপ বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভ এখন মন্ট্রিয়ল টুর্নামেন্টের শীর্ষ বাছাই হওয়ার কথা। তার পরেই থাকবেন কুইবেকের স্থানীয় খেলোয়াড় ফেলিক্স অগার-আলিয়াসিম।

এর আগেই বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজ কব্জির দীর্ঘস্থায়ী চোটের কারণে মন্ট্রিয়াল থেকে নাম প্রত্যাহার করেছেন। তিনি মন্ট্রিয়ল শেষ হওয়ার পরপরই সিনসিনাটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে কোর্টে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026