১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কোচ নেস্তর লোরেঞ্জোর সাথে চুক্তি নবায়ন করেছে কলম্বিয়া

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : কোচ নেস্তর লোরেঞ্জোর সাথে চুক্তি নবায়ন করেছে কলম্বিয়া। লোরেঞ্জোর অধীনে এবারের বিশ্বকাপে কলম্বিয়া প্রত্যাশানুযায়ী পারফর্ম করেছে। পাঁচ ম্যাচে তারা মাত্র এক গোল হজম করেছে।

কোচ নেস্তর লোরেঞ্জোর সাথে চুক্তি নবায়ন করেছে কলম্বিয়া

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : কোচ নেস্তর লোরেঞ্জোর সাথে চুক্তি নবায়ন করেছে কলম্বিয়া। লোরেঞ্জোর অধীনে এবারের বিশ্বকাপে কলম্বিয়া প্রত্যাশানুযায়ী পারফর্ম করেছে। পাঁচ ম্যাচে তারা মাত্র এক গোল হজম করেছে।

চুক্তির মেয়াদ সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। এর আগে ২০২২ সালে চার বছরের চুক্তিতে ৬০ বছর বয়সী আর্জেন্টাইন লোরেঞ্জোকে নিয়োগ দিয়েছিল কলম্বিয়া। বোগোটায় কার্যনির্বাহী কমিটির সভা শেষে ফেডারেশনের পক্ষ থেকে লোরেঞ্জোর চুক্তি বৃদ্ধির ঘোষনা দেয়া হয়।

লোরেঞ্জোর অধীনে কলম্বিয়া ৩১টি জয়, ১২টি ড্র ও আট ম্যাচে পরাজিত হয়েছে। এই ম্যাচগুলোতে কলম্বিয়া ৯৬ গোল করেছে, বিপরীতে হজম করেছে ৪৪টি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে গ্রুপে পর্বে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে, ডি আর কঙ্গোকে ১-০ গোলে হারানো ছাড়াও পর্তুগালের সাথে গোলশুন্য ড্র করে গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বের টিকিট কাটে। শেষ ৩২ রাউন্ডে ঘানাকে ১-০ গোলে হারানোর পর শেষ ষোলতে সুইজারল্যান্ডের কাছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। ম্যাচটি ১২০ মিনিট গোলশুন্য ড্র ছিল।

লোরেঞ্জো বলেন, "এখনই শক্তি সঞ্চয় করার এবং এই প্রকল্পকে আরও এগিয়ে নেওয়ার সময়। আমরা আরও শক্তিশালী একটি জাতীয় দল গড়ে তুলতে কাজ চালিয়ে যাব। আমাদের আক্রমণাত্মক ফুটবলের ধারা বজায় রাখব এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাব।"

বিশ্বকাপে দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে লরেঞ্জো তার দলের রক্ষণভাগের প্রশংসা করেন। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হারের আক্ষেপও প্রকাশ করেন।

লরেঞ্জো বলেন, "সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকার ছিল সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত, কারণ সেখানেই আমাদের বিশ্বকাপের স্বপ্নের সমাপ্তি ঘটে। প্রতিটি ম্যাচেই আমাদের দল খেলায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। আমরা উচ্চাভিলাষী ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছি। প্রতিপক্ষগুলোর যেকোনো দলের তুলনায় আমরা বেশি গোলের সুযোগ তৈরি করেছি।"

আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে আবারও মাঠে নামবে কলম্বিয়া। তবে তাদের পরবর্তী প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026