১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গার্দিওলার উত্তরসূরি হতে পেরে ‘সম্মানিত’ মারেস্কা

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস): ম্যানচেস্টার সিটির নতুন ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলার উত্তরসূরি হওয়ার বিষয়টি 'সম্মানের' বলে মন্তব্য করেছেন এনজো মারেস্কা।

গার্দিওলার উত্তরসূরি হতে পেরে ‘সম্মানিত’ মারেস্কা

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস): ম্যানচেস্টার সিটির নতুন ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলার উত্তরসূরি হওয়ার বিষয়টি 'সম্মানের' বলে মন্তব্য করেছেন এনজো মারেস্কা।

ইতালীয় এই কোচ আরও জানিয়েছেন, প্রিমিয়ার লিগের জায়ান্টদের দায়িত্বে নিজের প্রথম মৌসুম শুরু করার সময় রদ্রি তার দলে থাকবেন বলেই তিনি আশা করছেন। যদিও বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডারের পিঠে অস্ত্রোপচার করতে হবে।

গত মৌসুম শেষে কাতালান কোচ গার্দিওলা দায়িত্ব ছাডার পর সাবেক চেলসি ও লেস্টার সিটির কোচ মারেস্কাকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইত্তিহাদ স্টেডিয়ামে ১০ বছরের অত্যন্ত সফল অধ্যায়ে তিনি ক্লাবকে ২০টি শিরোপা উপহার দেন।

সিটির ম্যানেজার হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে মারেস্কা বলেন, "আমি বহুবার বলেছি, গত ২০-২৫ বছরের মধ্যে পেপ সম্ভবত বিশ্বের সেরা কোচ। কিন্তু এটিও একটি চ্যালেঞ্জ। দারুণ একটি সুযোগ। এটি আমার জন্য সম্মানের।"

টানা সাফল্য এনে দেওয়া কোনো ম্যানেজারের বিদায়ের পর অনেক ক্লাবই কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পর আর্সেনালও একই ধরনের মন্দা সময় পার করেছে।

মারেস্কা বলেন, "একই ক্লাবে দীর্ঘদিন থাকা কোনো ম্যানেজারের উত্তরসূরি হওয়ার ইতিহাস দেখলে দেখা যায়, শুরুতে কিছুটা সংগ্রাম করতেই হয়- স্যার অ্যালেক্সের পর যেমন হয়েছে, আর্সেনের পরও হয়েছে। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এই ক্লাব, সমর্থক এবং সংশ্লিষ্ট সবার জন্য শুরু থেকেই সঠিক কাজগুলো করা।"

৪৬ বছর বয়সী মারেস্কার এটি ম্যানচেস্টার সিটিতে তৃতীয় দফায় যুক্ত হওয়া। এর আগে তিনি ক্লাবের এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের কোচ ছিলেন এবং ২০২২-২৩ মৌসুমে ট্রেবলজয়ী অভিযানে গার্দিওলার সহকারী হিসেবেও কাজ করেছেন।

তার বিশ্বাস, ক্লাবের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তাকে গার্দিওলার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।

তিনি বলেন, "আমার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংগঠন। গত ১৭ বছরে এই ক্লাবে মাত্র তিনজন ম্যানেজার ছিলেন। এটা স্বাভাবিক ঘটনা নয়, খুব কমই দেখা যায়। এ কারণেই আমি আত্মবিশ্বাসী যে আমরা দারুণ কিছু করতে পারব।

উল্লেখ্য তার এই মন্তব্য আসে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড মূল্যে সিটিতে যোগ দেওয়ার একদিন পর।

এদিকে ৩০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর এক বছর বাকি। তাকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরও শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে মারেস্কা বলেন, "বড় মাপের খেলোয়াড়দের ঘিরে সব সময়ই নানা জল্পনা থাকে। এতে আমি উদ্বিগ্ন নই। এটা স্বাভাবিক। সে বিশ্বকাপ জিতেছে, আর সে ছিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, অথবা সেরাদের একজন। তাই প্রত্যেক ম্যানেজারই রদ্রিকে নিজের দলে চাইবে। তবে সোমবার তার অস্ত্রোপচার হবে। এরপর তার ছুটি দরকার, বিশ্রাম দরকার, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হবে। তারপর সে আমাদের সঙ্গে এখানেই ফিরে আসবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026