১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গার্দিওলা

BSSঢাকা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর ইতালি জাতীয় দলের শূন্য কোচের পদের প্রস্তাব পেলেও পেপ গার্দিওলার পরিকল্পনা ফুটবল থেকে অন্তত এক বছরের বিরতি নেওয়া। ইএসপিএনকে এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গার্দিওলা

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর ইতালি জাতীয় দলের শূন্য কোচের পদের প্রস্তাব পেলেও পেপ গার্দিওলার পরিকল্পনা ফুটবল থেকে অন্তত এক বছরের বিরতি নেওয়া। ইএসপিএনকে এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।

চলতি সপ্তাহের শুরুতে ইএসপিএন জানিয়েছিল, গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর চারটি জাতীয় দল গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের মধ্যে ইতালিও ছিল। শুক্রবার ইতালির দৈনিক লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট জানায়, গার্দিওলা ইতালির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

গার্দিওলার ঘনিষ্ঠ সূত্রটি ইএসপিএনকে আরও জানিয়েছে, কাতালান কোচ যেহেতু কিছু সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকতে চান, তাই এই মুহূর্তে ইতালির দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনো আলোচনা বাস্তবসম্মত ছিল না।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ ম্যানচেস্টার সিটিতে টানা ১০ বছর দায়িত্ব পালনের পর এখন ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিতে চান।

তবে ভবিষ্যতে তিনি কোচিংয়ে ফিরলে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী থাকতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে। চলমান গ্রীষ্মে আরও কয়েকটি দেশও তার প্রাপ্যতা সম্পর্কে খোঁজ নিয়েছে।

যদিও কোন কোন দেশ যোগাযোগ করেছে, তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্র। তবে এর আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড গার্দিওলাকে কোচ হিসেবে পাওয়ার আগ্রহ দেখিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এ সপ্তাহে জানান, দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) শূন্য পদটির জন্য বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল।

আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত রয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে বিদায় নিলেও তিনি ব্রাজিলের দায়িত্বে বহাল থাকছেন।

এ ছাড়া ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি বলেছেন বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলো এবং এন্টোনিও কন্টের নামও ইতালির নতুন কোচের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।

গত এপ্রিলে বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হারের পর তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন কোচের সন্ধান করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026