১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

খুলনার মেয়ে রাহমার ডাবল ক্রাউন জয়

BSSঢাকা

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ব্যাডমিন্টনের কোর্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন খুলনার উদীয়মান শাটলার রাহমা জান্না। টুর্নামেন্টে দুর্দান্ত ও একক আধিপত্য বজায় রেখে বালিকা একক এবং বালিকা দ্বৈত- উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। তাঁর এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত খুলনার ক্রীড়াঙ্গন।

খুলনার মেয়ে রাহমার ডাবল ক্রাউন জয়

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ব্যাডমিন্টনের কোর্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন খুলনার উদীয়মান শাটলার রাহমা জান্না। টুর্নামেন্টে দুর্দান্ত ও একক আধিপত্য বজায় রেখে বালিকা একক এবং বালিকা দ্বৈত- উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। তাঁর এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত খুলনার ক্রীড়াঙ্গন।

প্রতিযোগিতার বালিকা এককের ফাইনালে কুমিল্লা অঞ্চলের প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান-এর মুখোমুখি হন রাহমা জান্না। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেটে ২১-১৭ পয়েন্টে জয় পাওয়ার পর, দ্বিতীয় সেটেও নিজের স্নায়ুচাপ ধরে রাখেন তিনি। শেষ পর্যন্ত ২২-২০ পয়েন্টের ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে বালিকা এককের মুকুট পরে নেন এই খুলনার শাটলার।

এককের সাফল্যের রেশ কাটতে না কাটতেই দ্বৈত বিভাগেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন রাহমা। বালিকা দ্বৈতের ফাইনালে ফরিদপুর অঞ্চলের আয়শা খানম ও হোমায়রা হাসান জুটিকে পাত্তাই দেননি খুলনার রাহমা জান্না ও তাসনিয়া ইসলাম জুটি। শুরু থেকে আক্রমণাত্মক খেলে সরাসরি সেটে ২১-১১ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে নিজের দ্বিতীয় শিরোপা বা 'ডাবল ক্রাউন' নিশ্চিত করেন রাহমা ও তাসনিয়া জুটি।

বালিকার পাশাপাশি দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় নজর কেড়েছে বালক বিভাগেও। টুর্নামেন্টের বালক একক এবং বালক দ্বৈত- উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের উদীয়মান শাটলাররা।

প্রতিযোগিতার বালক এককের ফাইনালে খুলনা অঞ্চলের প্রতিদ্বন্দী শেখ মোহাম্মদ তানভীর-এর মুখোমুখি হয় চট্টগ্রাম অঞ্চলের রুদ্র ত্রিপুরা। ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত গতি ও শট খেলে নিয়ন্ত্রণ বজায় রাখেন রুদ্র। শেষ পর্যন্ত ২১-১৭ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে সরাসরি সেটে জয় তুলে নিয়ে বালক এককের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই তররুণ শাটলার।

এককের ফাইনালে হারের আক্ষেপ দ্রুতই ঘুচিয়ে নেন খুলনার শেখ মোহাম্মদ তানভীর। বালক দ্বৈতের ফাইনালে চট্টগ্রাম অঞ্চলের রুদ্র ত্রিপুরা ও প্রানন চাকমা জুটিকে কঠিন লড়াইয়ে হারিয়ে দেয় খুলনার শেখ মোহাম্মদ তানভীর ও রিফাতুল ইসলাম জুটি। প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ২১-১৭ ও ২১-১১ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে বালক দ্বৈতের শিরোপা নিজেদের করে নেয় তানভীর-রিফাতুল জুটি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026