১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ

BSSঢাকা

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ২০২৭ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাব এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ার ৪১ বছর বয়সি মিডফিল্ডার লুকা মদ্রিচ। এসি মিলানের সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন তিনি।

২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ২০২৭ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাব এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ার ৪১ বছর বয়সি মিডফিল্ডার লুকা মদ্রিচ। এসি মিলানের সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন তিনি।

ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

মদ্রিচের সঙ্গে চুক্তি নবায়ন বিষয়ে বিবৃতিতে এসি মিলান জানায়, 'আনন্দের সঙ্গে এসি মিলান ঘোষণা করছে যে, লুকা মদ্রিচ আরও এক মৌসুম, অর্থাৎ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের হয়ে খেলার চুক্তিতে স্বাক্ষর করেছেন।'

এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত ২০১৮ সালে ব্যালন ডি'অর জয়ী মদ্রিচ। ক্লাবের দেওয়া এক বিবৃতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'এসি মিলানে থাকতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। প্রথম দিন থেকেই আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এবং যেভাবে আপন করে নিয়েছেন, সেটি অসাধারণ ও অতুলনীয়।'

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে ১৩ বছরের অধ্যায় শেষ করে ২০২৫ সালের জুনে এক বছরের চুক্তিতে এসি মিলানে যোগ দিয়েছিলেন মদ্রিচ। গত মৌসুমে মিলানের হয়ে ৩৭ ম্যাচ খেলে দুই গোল করেন তিনি।

গত মৌসুমে সিরি আ-তে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান। আর কোপা ইতালিয়ার শেষ ১৬ থেকে বিদায় নেয় মদ্রিচের দল।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পঞ্চবারের মতো ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নেমেছিলেন মদ্রিচ। শেষ ৩২-এ পর্তুগালের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া।

সব প্রতিযোগিতা মিলিয়ে ক্রোয়েশিয়ার হয়ে ২০২ ম্যাচ খেলে ২৯ গোল ও ৩২ অ্যাসিস্ট করেন মদ্রিচ।

দেশটির হয়ে ২শ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র ফুটবলার তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026