২৪ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মুস্তাফিজের বদলি ডোয়ারশিস

BSSঢাকা

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে বার্মিংহাম ফিনিক্স দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশিস।

মুস্তাফিজের বদলি ডোয়ারশিস

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে বার্মিংহাম ফিনিক্স দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশিস।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। কিন্তু সদ্য জিম্বাবুয়ে সফরে পড়া ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় টুর্নামেন্টের চলতি আসর থেকে ছিটকে যান ফিজ।

দ্য হান্ড্রেড থেকে মুস্তাফিজের ছিটকে যাবার খবর নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স।

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মুস্তাফিজ।

এরপর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ফিজ।

গত ২১ জুলাই শুরু হওয়া দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর শেষ হবে ১৬ আগস্ট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

খুলনার মেয়ে রাহমার ডাবল ক্রাউন জয়

খুলনার মেয়ে রাহমার ডাবল ক্রাউন জয়

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ব্যাডমিন্টনের কোর্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন খুলনার উদীয়মান শাটলার রাহমা জান্না। টুর্নামেন্টে দুর্দান্ত ও একক আধিপত্য বজায় রেখে বালিকা একক এবং বালিকা দ্বৈত- উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। তাঁর এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত খুলনার ক্রীড়াঙ্গন।

7/24/2026

২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ

২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ২০২৭ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাব এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ার ৪১ বছর বয়সি মিডফিল্ডার লুকা মদ্রিচ। এসি মিলানের সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন তিনি।

7/24/2026

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : আগামীকাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ব্রায়ান লারা স্টেডিয়ামে এই প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে টেস্টটি।

7/24/2026

ঘরের মাঠেই আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত

ঘরের মাঠেই আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

7/24/2026

২০২৭ সালে পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করবে ইসিবি

২০২৭ সালে পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করবে ইসিবি

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ২০২৩ সালের মতো ২০২৭ সালেও পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।২০২৭ সালের ঐতিহাসিক পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইসিবি।

7/24/2026

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নকআউটে খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নকআউটে খেলবে বাংলাদেশ

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তাদের সাথে সরাসরি নক আউটে খেলবে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।

7/24/2026

জার্মানির নতুন কোচ ক্লপ

জার্মানির নতুন কোচ ক্লপ

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : জাতীয় দলের নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ডিএফবির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

7/24/2026

ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের

ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তার ব্যর্থতার পরও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইমনের দল পাকিস্তানের লাহোর কালান্দার্স ১৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্সকে।

7/24/2026