১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ঘরের মাঠেই আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত

BSSঢাকা

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ঘরের মাঠেই আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকইনফো প্রকাশিত খবরে বলা হয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হয়নি।

ভারতের মাটিতে কোনো দলের স্বাগতিক হিসেবে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলার ঘটনা এটিই প্রথম হতে যাচ্ছে।

বেশ কিছুদিন ধরেই ভারতকে নিজেদের 'হোম' গ্রাউন্ড বানিয়ে ম্যাচ খেলে আসছে আফগানিস্তান। এর আগে লক্ষ্মৌ, দেরাদুন ও গ্রেটার নৈদায় নিজেদের হোম ম্যাচ খেলেছে আফগানরা।

গত জুনে সফরকারী হিসেবে ভারতের মাটিতে এক ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল আফগানিস্তান।

একমাত্র টেস্ট ইনিংস ও ৩শ রানে হেরেছিল আফগানরা। এছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আফগানিস্তান।

চলতি বছরের শুরুর দিকে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি আফগানিস্তান। বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে দুটিতে জিতলেও 'সুপার এইট'-এ জায়গা করে নিতে ব্যর্থ হয় আফগানরা।

সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে বাজে সময় যাচ্ছে ভারতের। আয়ারল্যান্ডের মাটিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। এরপর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-০ ব্যবধানে হারে ভারত। টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ড সফরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত। ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারে সফরকারীরা।

বর্তমানে জিম্বাবুয়ে সফরে আছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে তারা। ইতোমধ্যে ৭ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026